শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ট্রাক চাপায় দুইজন নিহত

প্রকাশিত :

spot_img

 

 

মিরসরাই প্রতিনিধি:::
মিরসরাইয়ে বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কে ব্যাটারিচালিত রিকশাকে পাথর বোঝাই একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই এক যুবদল কর্মী সহ ২জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরো ২জন, তাদের আবস্থাও আশঙ্কা জনক। মঙ্গলবার (১৪ জুন) দুপুর ১টার নাগাদ উপজেলার করেরহাট ইউনিয়নের ঘেঁড়ামারা প্রাইমারী স্কুলের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। যুবদল কর্মী নিহতের ঘটনা উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী ও সদস্য গাজী নিজাম উদ্দিন শোক প্রকাশ করেছেন।

নিহতরা হলেন ইউনিয়নের ঘেঁড়ামারা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে যুবদল কর্মী মো. রুবেল (৩০) ও একই ইউনিয়নের পূর্ব অলিনগর গ্রামের মো. ইউসুফ। নিহত ইউসুফ ব্যাটারিচালিত রিকশার চালক। আহতরা হলেন, খোরশেদ আলম ও নাজমুল হোসেন। আহতদেরকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানাগেছে, আহত নাজমুলের অবস্থা আশঙ্কাজনক।

মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুফল চন্দ্র সিংহ জানান, ট্রাকের চাপায় ব্যাটারিচালিত রিকশার চালক মো. ইউসুপ ও যাত্রী মো. রুবেল ঘটনাস্থলেই মারা যান। বাকি আহত দুই যাত্রীকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত রিকশা ও ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ট্রাকের চালক ঘটনার পরপর পালিয়ে গেছে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...