শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে এসএসসি পরীক্ষার্থী নিহত

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে মো. সাজ্জাদ হোসেন ইমন (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। সোমবার ( ৪ জুলাই) রাত ৮টার দিকে পূর্বাঞ্চল রেললাইনের মিরসরাই উপজেলার মস্তাননগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইমন উপজেলার ৫ নং ওচমানপুর ইউনিয়নের মরগাং গ্রামের মৃত ছালেহ আহম্মদ সওদাগরের ছেলে। তিন ভাই তিন বোনের মধ্যে ইমন সবার ছোট। সে নাহেরপুর উচ্চ বিদ্যালয় থেকে ২০২২ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার্থী ছিলো।
ওচমানপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য শাহাদাত হোসেন বলেন, ইমন মস্তাননগর এলাকায় তার বোনের বাড়িতে বেড়াতে যান। সোমবার রাত ৮টার দিকে রেললাইনে হাঁটার সময় অসসাবধানবসত ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান। পরে তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে রাত ১২ টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

সীতাকুন্ড রেলওয়ে পুলিশের ইনচার্জ খোরশেদ আলম বলেন, সোমবার রাতে ট্রেনে কাটা পড়ে কেউ মারা যাওয়ার ব্যাপারে আমি অবগত নই। আমার দায়িত্বের মধ্যে ৬০ কিলোমিটার এলাকা রয়েছে। অনেক সময় দুর্ঘটনা ঘটলে আমাদের কাছে ম্যাসেজ আসার আগে পরিবার লাশ দাফন করা ফেলে। কারো অভিযোগ না থাকলে লাশের ময়নাতদন্ত হয় না। তারপরও আমি খবর নিয়ে দেখছি।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...