শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ডাকাতের দেয়া তথ্যে লুট হওয়া রুপি ও মালামাল উদ্ধার

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার বিভিন্ন অংশে গাড়ি ডাকাতি চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করেছে মিরসরাই থানা পুলিশ। গ্রেফতারকৃত ডাকাতের দেয়া তথ্যের ভিত্তিতে বেশ কিছু ভারতীয় মালামাল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে খইয়াছড়া ইউনিয়নের পূর্ব পোলমোগরা গ্রামের মাসুদ উদ্দিন ও মো.আরাফাতের ঘর থেকে মালামাল গুলো উদ্ধার করা হয়। মালামাল গুলোর মধ্যে রয়েছে একটি ভারতীয় আইডি কার্ড, ডাইভং লাইন্সেস, ১২শ ভারতীয় রুপি, ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড, ভারতীয় নাগরিকদের চাকুরি করা একটি কোম্পানীর কার্ড ও ভারতীয় নাগরিকদের ব্যবহৃত একটি ব্যাগ।

জানা গেছে, গত ২৩ নভেম্বর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার কলঘর এলাকায় কৌশিক ভট্টাচার্য ও আকিব জাফর নামে দুই ভারতীয় নাগরিককে বহনকারী একটি মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতদল তাদের কাছ থেকে ল্যাপটপ, থিংক প্যাড, হার্ডডিক্স, ভারতীয় ব্যাংকের একাধিক ডেবিট ও ক্রেডিট কার্ড, মোবাইল সেট, ইবা সফটওয়ারের লাইন্সেস, একটি ভারতীয় পাসপোর্ট, ছয় হাজার ভারতীয় রুপিসহ কয়েক লাখ টাকা মালামাল লুট করে নেয়। এঘটনায় কৌশিক ভট্টাচার্য বাদি হয়ে মিরসরাই থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার সূত্র ধরে পুলিশ গত ২৮ নভেম্বর রাতে খইয়াছড়া ইউনিয়নের পূর্বপোলমোগরা গ্রামের মৃত জসীম উদ্দিনের ছেলে মো.মাসুদকে গ্রেফতার করে। পরে তাকে গত ১০ ডিসেম্বর ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে। রিমান্ডের প্রথম দিনে সে ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার। এসময় তার দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে তার ঘরসহ মো.আরাফাত নামে আরেক জনের ঘর থেকে ভারতীয় নাগরিকদের নিয়ে যাওয়া কিছু মালামাল উদ্ধার করা হয়।
মিরসরাই থানার পরিদর্শক (তদন্ত) বিপুল দেবনাথ জানান, ডাকাত দলের সর্দার মো.আরাফাতের নেতৃত্বে ৫-৬ জন সংঘবদ্ধ হয়ে ভারতীয় নাগরিকদের গাড়িটি ডাকাতির কথা পুলিশের কাছে স্বীকার করে মাসুদ। তার দেয়া তথ্যের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ জাহেদুল কবিরের নেতৃত্বে অভিযান চালিয়ে কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। ডাকাতির সাথে জড়িত অন্যদের গ্রেফতার ও বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...