শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা লরির চালক নিহত, আহত-৩

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের হাদিফকিরহাট বাজারে ট্রাকের চাকা পরিবর্তন করার সময় পেছন থেকে আসা লরির ধাক্কায় ট্রাকের চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন লরির চালক সহ ৩ জন। বুধবার (৯ ফেব্রুয়ারী) দিবাগত রাত সাড়ে ১১ টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অংশে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ট্রাক চালকের নাম হযরত আলী (৩৬)। সে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর গ্রামের সোবহান আলীর ছেলে। এসময় তার সহকারী (হেলপার) একই এলাকার বাসিন্দা নয়ন (৩০) আহত হন। দুর্ঘটনায় আহত লরির চালক ও হেলপারের পরিচয় পাওয়া যায়নি।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাহবুব জানান, বুধবার রাত আনুমানিক সাড়ে ১১ টার সময় দিকে হাদিফকিরহাট বাজারে চট্টগ্রাম মুখী লেনে ট্রাকের (ঢাকা মেট্টো ট-১৮-৫৯৫৩) চাকা পাংচার হওয়ায় রাস্তার পাশে দাঁড় করিয়ে চাকা পরিবর্তন করার সময় পেছন থেকে আসা একটি লরি (চট্টমেট্টো ঢ-৮১-০৬৯১) ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে থাকা চালক ঘটনাস্থলেই মারা যায় এবং হেলপার গুরুতর আহত হয়। আহত অবস্থায় লরির চালক ও হেলপার অন্য গাড়িতে করে চলে যায়। নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধারের চেষ্টা চলছে এবং এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...