শনিবার, ৩০ মে ২০২৬

মিরসরাইয়ে দাফনের ১ বছর পর কবর থেকে তরুণীর লাশ উত্তোলন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে দাফনের এক বছর পর আদালতের নির্দেশে কবর থেকে এক তরুণীর লাশ উত্তোলন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার ৭ নং কাটাছড়া ইউনিয়নের তেতৈয়া এলাকার পারিবারিক কবরস্থান থেকে কলি আকতার (১৮) লাশ উত্তোলন করা হয়। কলি তেতৈয়া এলাকার সিএনজি-অটোরিক্সা চালক সিরাজুল ইসলামের মেয়ে। এসময় চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরজাহান আক্তার উপস্থিত ছিলেন।
জানা গেছে, গত বছরের ডিসেম্বর মাসে এক বছর আগে পারিবারিক ভাবে কলির বিয়ের দিন ঠিক হয়েছিলো। বিষয়টি জেনে কলির উপর ক্ষিপ্ত হয় একই এলাকার মৃত জালাল আহম্মদের ছেলে মো: আবছার (৪০)। আবছার কলিকে বিয়ে করতে চেয়ে কয়েকবার কলির বিয়ে ভেঙ্গে দেয়। গত বছরের ১১ ডিসেম্বর সকাল ১১টায় বাড়িতে মা-বাবা না থাকার সুযোগে কলিকে অপহরণের চেষ্টা করে আবছার। এসময় করি আত্মচিৎকার শুরু করলে তাঁকে বাড়ির পাশের পুকুর পাড়ে একটি গাছের সাথে ঝুলিয়ে হত্যার চেষ্টা করা হয়। গুরতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় একটি হাসপাতারে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় তখন থানায় অভিযোগ বা কোন মামলা না হওয়ায় ময়না তদন্ত ছাড়াই কলির লাশ কবরস্থ করা হয়। পরবর্তীতে চলতি বছরের গত ২৯ আগস্ট চট্টগ্রাম চীফ জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে কলির মা ফিরোজা বেগম বাদী হয়ে মোঃ আবছার ও তার সহযোগী রুবেলকে আসামী করে একটি মামলা দায়ের করেন। সেই মামলার তদন্তে দীর্ঘ এক বছর পর কবর থেকে কলির লাশ উত্তোলন করে পিবিআই।
কলি আক্তারের মা ফিরোজা বেগম বলেন, আসামীদের হুমকির কারণে তখন মামলা করার সাহস পাইনি। এখন মামলা করেছি। আমার মেয়ের হত্যাকারিদের দৃষ্টান্তমুলক শাস্তি চাই।
মামরার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিদর্শক মো. কামাল আব্বাস বলেন, গত ২৪ সেপ্টেম্বর আদালত থেকে আমরা এই মামলার তদন্তভার পেয়েছি। তদন্তে অনেকটুকু এগিয়েছি। ময়না তদন্তের জন্য আদালতের অনুমতিক্রমে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে আমরা কলি আক্তারের লাশ কবর থেকে উত্তোলন করেছি। ময়না তদন্ত রিপোর্ট ফেলে হত্যার সঠিক কারণ জানা যাবে।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...