শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে দিনদুপুরে বাসায় চুরি, গ্রেপ্তার-৩

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে একটি বাসা বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরের দল নগদ অর্থ ও মোবাইল সেট নিয়ে যায়। পরে মিরসরাই থানা পুলিশ চোরাই মোবাইলসহ ৩ চোরকে গ্রেফতার করেছে। সোমবার বিকালে উপজেলা মিরসরাই পৌরসভার মৌমিনটোলা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো: বরগুনার জেলার তালতলি গ্রামের শাহীদুল ইসলামের পুত্র শাহজাহান হোসেন (১৮), নোয়াখাল জেলার সুধারাম থানার মন্নাননগরের মো. সেলিমের পুত্র সামশু উদ্দিন, চট্টগ্রামের আকবর শাহ থানাধীন বিশ্ব কলনির আনোয়ারের পুত্র মেহেদী হাসান তানভীর। মিরসরাই থানার সেকেন্ড অফিসার দীনেষ চন্দ্র দাশগুপ্ত জানান, সোমবার সকালে মৌমিনটোলা এলাকায় মো. রাসেলের বাড়িতে চুরির ঘটনা ঘটে। পরে রাসেল বাদি হয়ে মিরসরাই থানায় একটি মামলা দায়ের করে। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবিরের নিদের্শে উপ-পরিদর্শক মো. মুজাহিদ, নুরুল আলম, মাহফুজের নেতৃত্বে একটি টিম বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে তিন চোরকে গ্রেফতার করা হয়।
এসময় চুরি যাওয়া নগদ টাকা ও মোবাইল উদ্ধার করা হয়।

ছবির ক্যাপসনঃ মিরসরাইয়ে আটক হওয়া ৩ চোর।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...