শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে দুই প্রবাসীর ঘর ডাকাতি,৬ লক্ষ টাকার মালামাল লুট

প্রকাশিত :

spot_img


মিরসরাই প্রতিনিধি


মিরসরাইয়ে দুুই প্রবাসীর ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় মুখোশ পরা ডাকাতদল অস্ত্রের মুখে উভয় ঘরের সদস্যদের জিম্মি করে ছয় লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এঘটনায় প্রবাসীর স্ত্রী শাহিন আক্তার বাদি হয়ে অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধে থানায় ডাকাতি মামলা দায়ের করেছেন।
শুক্রবার (৪ জুলাই) ভোর রাতে উপজেলার খইয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া চৌধুরী পাড়ার জামান উল্যা ভূঁঞা বাড়ির প্রবাসী মদিন উল্যাহ ও নুরুল আলমের ঘরে এ ঘটনা ঘটে। এ সময় মুখোশ পরিহিত ডাকাতরা ঘরের পরিবারের সদস্যদেরকে অস্ত্রের মুখে হাত মুখ বেঁধে দুই লক্ষ নগদ টাকা, প্রায় ৬ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন সহ জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
ওমান প্রবাসী মদিন উল্যার স্ত্রী শাহীন আক্তার জানান, শুক্রবার ভোর রাতে ৭-৮ জনের ডাকাত দল বাড়ির মেইন গেইট, ঘরের লোহার গেইট ও ঘরের দরজার তালা ভেঙ্গে ঘরে ঢুকে। তারা অস্ত্রের মুখে ঘরের সবার হাত ও মুখ বেঁধে আলমারি খুলে জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এসময় কুয়েত প্রবাসী নুরুল আলমের ঘর থেকে স্বর্নালংকার ও নগদ দুই লাখ টাকা লুট করে নিয়ে যায়।
মিরসরাই থানার ডিউটি অফিসার এএসআই পপি আক্তার মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রবাসির স্ত্রী শাহীন আক্তার বাদি হয়ে একটি ডাকাতির অভিযোগ করেছেন এবং তা মামলা রেকর্ড করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শক করেছেন। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চালানো হচ্ছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...