শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে দুই সন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তায় গৃহবধূ বিপুলার জীবন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
দুই কন্যা সন্তানকে নিয়ে অনেক কষ্টে দিন কাটছে মিরসরাই উপজেলার গৃহবধু বিপুলা বালা দেবীর। ১২ বছর ধরে স্ত্রী, সন্তানদের ভরণ-পোষণ তো দুরের কথা খোঁজ-খবরও রাখছে না স্বামী লিটন কান্তি দাশ। মেয়েদের নিয়ে অসহায় জীবন যাপন করছেন বিপুলা। দুই মেয়ে অশ্রু ও অহনাকে নিয়ে সামনে ঘোর অন্ধকার দেখছেন তিনি। স্বামী লিটন তাঁর খবর না রাখলেও মেয়ে দুটোর খোঁজ খবর যেন রাখে এবং শেষ সম্বল বাড়ি ভিটে বিক্রি না করে দাবী বিপুলার।

জানা গেছে, ২০০৬ সালের ২৮ নভেম্বর মিরসরাই উপজেলার উত্তর আমবাড়িয়া গ্রামের ননী গোপাল দাশের পুত্র লিটন কান্তি দাশের সাথে চন্দনাইশ উপজেলার মাইগাতা বরমা এলাকার বিমল কান্তি দে’র মেয়ে বিপুলা বালা দে’র সামাজিকভাবে সনাতন ধর্মীয় শাস্ত্রীয় মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর কয়েক বছর তাদের দাম্পত্য জীবন ভালো কাটে। তাদের ঘরে কন্যা সন্তান জন্ম নেয়। কিন্তু কিছুদিন পর লিটন ও তাঁর পরিবারের লোকজন বিভিন্ন সময় যৌতুক সহ বিভিন্ন অজুহাতে নির্যাতন করতো। এক পর্যায়ে তাদের নির্যাতন সইতে না পেরে বিপুলা চট্টগ্রাম শহরে চলে যান এবং গার্মেন্টেসে চাকরী নেয়। এরপর লিটন বিপুলার শহরে বাসায় গিয়ে উঠে। আগের ভুল বুঝতে পেরে ঘর সংসার শুরু করে। এরমধ্যে বিপুলা আবারো গর্ভবতি হয়। কিন্তু সন্তান গর্ভে থাকা অবস্থায় আবারো আগের মত নির্যাতন শুরু করে। এক পর্যায়ে বিপুলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা দায়ের করেন। সে মামলায় গ্রেপ্তার হয়ে অঙ্গীকারনামা দিয়ে জামিনে বের হয়ে আসেন। জামিনে বের হয়ে আসার পর থেকে অদ্যবধি স্ত্রী ও দুই সন্তানের কোন খবর রাখছে না।

বিপুলা দে অভিযোগ করেন, আমার স্বামী বিগত ১২ বছর ধরে আমি ও দুই সন্তানের খবর রাখছে না। আমার বড় মেয়ে অশ্রু দে (১৫) নবম শ্রেণী ও ছোট মেয়ে অহনা দে (৭) ২য় শ্রেণীতে পড়ছে। আমি সামান্য বেতনে গার্মেন্টেসে চাকুরী করে তাদের থাকা-খাওয়া, পড়ালেখা চালিয়ে যেতে হিমশিম খাচ্ছি। শুনেছি তাদের বাবা আরো দুটি বিয়ে করেছে। বর্তমানে তৃতীয় স্ত্রীকে নিয়ে ফেনীতে বসবাস করছে। আমার স্বামীর বাড়ি ভিটের চার শতক জায়গা বিক্রি করে দেয়ার পাঁয়তারা করছে। যদি শেষ সম্বল বাড়ি ভিটেও বিক্রি করে দেয় আমি দুই মেয়ে নিয়ে আমি কোথায় যাবো? কোথায় থাকবো? আশ্রয় নেয়ার কোন জায়গা থাকবে না। যদি বাড়ি ভিটে বিক্রি করে দেয় তাহলে আমাদের মা-মেয়েদের মরে যাওয়া ছাড়া আর উপায় থাকবে না। আমি স্থানীয় জনপ্রতিনিধি ধর্মীয় নেতৃবৃন্দকে বিষয়টি অবহিত করেছি।
এই বিষয়ে জানতে বিপুলার স্বামী লিটনের মোবাইলে একাধিকবার কল দিলেও সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...