শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ৬

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে দুপক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ৬জন আহত হয়েছে। শুক্রবার রাতে ও শনিবার সকালে উপজেলার হাইতকান্দি ইউনিয়নের কুরুয়া এলাকায় পৃথক এই ঘটনা ঘটে। এই বিষয়ে মিরসরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আহতরা হলেন মোঃ নুরুল হুদা (৬৫), তার ছেলে শিহাব উদ্দিন, আশরাফ উদ্দিন ও সালাহ উদ্দিন। অন্যপক্ষের আহতরা হলেন মোহাম্মদ রানা ও মোহাম্মদ রিয়াদ।

আহত আশরাফ উদ্দিন জানান, কুরুয়া এলাকার ইসমাইলের ছেলে রানা ও রিয়াদ মাটির ব্যবসা করে। একটি নতুন মসজিদ নির্মানের জন্য মাটি ভরাট করতে ওদের কাছ মাটি না নেয়ায় গতকাল আমার বাবার সাথে রানার কথা কাটাকাটি হয়। তাই ক্ষিপ্ত হয়ে শনিবার সকালে ১০-১৫ জনের একটি সন্ত্রাসী অস্ত্র, সস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে। এসময় আমি আবার বাবা ও দুই ভাই আহত হই। এ ঘটনায় আমার বাবা বাদি হয়ে মিরসরাই থানায় একটি মামলা করেছেন। আমি অবিলম্বে এইসব সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবী জানাচ্ছি।

এই ব্যাপারে মোহাম্মদ রানা বলেন, দীর্ঘদিন ধরে আমি ও আমার ভাইয়ের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করতে থাকে নুরুল হুদা। শুক্রবার রাতে উনাকে এই বিষয়ে জিজ্ঞেস করতে গেলে তিনি তার ছেলেদের নিয়ে আমাদের দুই ভাইকে মারধর করে। শনিবার তাদের জিজ্ঞেস করতে গেলে সামান্য মারামারি হয়।

এই বিষয়ে মিরসরাই থানার উপ-পরিদর্শক (এস আই) আমিরুল মুজাহিদ বলেন, হাইতকান্দি ইউনিয়নের কুরুয়াতে মারামারির ঘটনায় নুরুল হুদা নামে এক ব্যক্তি বাদি হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন। এই বিষয়ে তদন্তের জন্য নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আবুল হাশেমকে দায়িত্ব দেয়া হয়েছে। শীঘ্রই তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...