শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে দুর্গাপুর ইউনিয়নে ১১০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে দুর্গাপুর ইউনিয়নের ১১০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা, মাস্ক, সাবান, হ্যান্ডস্যানিটাইজার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদ আহমেদ আরজু, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন রুবেল, আওয়ামীলীগ নেতা রৌশন জামাল সীদ্দিকী মাহী, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আনিছুর রহমান সহ ইউনিয়নস্থ জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের আর্থিক সহায়তায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।


উপজেলা চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন বলেন, করোনা ভাইরাসের কারণে আর্থিক সংকটে থাকা পরিবারগুলোর মাঝে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সার্বিক সহায়তা করে আসছে। ইতমধ্যে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পুরো উপজেলায় ২ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

 

এছাড়া ইউনিয়ন ও পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগেও প্রতিটি ইউনিয়ন, পৌরসভায় ১২০০ করে অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। আগামী সপ্তাহে উপজেলায় আরো ৩৬০০ পরিবারের মাঝে সরকারী ভাবে খাদ্য সহায়তা দেওয়া হবে। করোনা ভাইরাসের কারণে উপজেলায় কেউ অভুক্ত থাকবেনা। অস্বচ্ছল প্রতিটি ব্যক্তির ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া হবে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...