রবিবার, ২৬ জুলাই ২০২৬

 মিরসরাইয়ে দুস্থ ও অসহায় মহিলাদের সেলাই মেশিন বিতরণ

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মিরসরাই উপজেলার মঘাদিয়ায় দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার ( ৩১ মার্চ) সকালে মঘাদিয়া ইউনিয়ন পরিষদের উদ্যােগে ও এলজিএসপি-৩ এর অর্থায়নে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব জসীম উদ্দিন। মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টারের সভাপতিত্বে ও ইউপি সদস্য নাসির উদ্দিন মিলনের সঞ্চলায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঘাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফায়েল উল্ল্যা চৌধুরী নাজমুল, সহ-সভাপতি মফিজ মাষ্টার, আব্দুল্লাহ আল হালিম, আলা উদ্দিন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাসেল ইকবাল চৌধুরী, ইউপি সদস্য জয়নাল আবেদীন, সাইফুল ইসলাম, দ্বীল মোহাম্মদ, মহিউদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আলমগীর আলম, আওয়ামী লীগ নেতা নিখিল চন্দ্র নাথ সহ আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ নেতৃবৃন্দ।
প্রধান অতিথি আলহাজ্ব জসীম উদ্দিন তাঁর বক্তেব্য বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গ্রামের মা-বোনদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন দেয়া হচ্ছে। তারা সেলাই কাজের প্রশিক্ষণ নিয়ে আগামীতে মিরসরাইয়ে গড়ে উঠা বঙ্গবন্ধু শিল্পনগরে চাকরী করবে। নারীরা আর পিছিয়ে থাকবে না। তিনি আরো বলেন, বর্তমানে করোনা পরিস্থিত আরো খারাফ হচ্ছে, গত বছর মঘাদিয়ায় সংক্রমণ রোধে চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন অতন্দ্র প্রহরীর কাজ করেছে। সে দিন-রাত পরিশ্রম করেছে। তা সত্যি প্রশংসার দাবী রাখে। এখন পরিস্থিতি আরো খারাফের দিকে যাচ্ছে তাই সকলকে সচেতন থাকার আহবান জানান।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...