শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে নকল প্রসাধনী কারখানায় অভিযান, একজনের ১৮ মাসের কারাদন্ড, এক লাখ টাকা জরিমানা

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ে বারইয়ারহাট পৌর এলকায় দেশি-বিদেশি বিভিন্ন ব্যান্ডের নকল প্রসাধনী সামগ্রী উৎপাদনের কারখানায় অভিযান চালিয়ে মালিক মোহাম্মদ জামাল আক্তার সিদ্দিককে (৪০) ১৮ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সেইসাথে ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। গত কয়েকবছর ধরে একটি বিল্ডিংয়ের চারটি কক্ষ ভাড়া নিয়ে তৈরি করা হতো দেশী-বিদেশী বিভিন্ন ব্রান্ডের প্রসাধনী।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর সোনাপাহাড় এলাকার মঈন উদ্দিন ফিলিং স্টেশনের পূর্ব পাশে শাহ মঞ্জিলের একটি কক্ষে অভিযান পরিচালনা করেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান ও মিরসরাই সার্কেলের এএসপি লাবিব আব্দুল্লাহ। মো. জামাল আক্তার সিদ্দিকী চট্টগ্রামরে খুলশী এলাকার বলে জানা গেছে।
অভিযানে হেয়ার ওয়াশ মৌলি কসমেটিকস ৫০ পিস, জেসকো সেভিং জেল মোডলি কসমেটিকস ৬০ পিস, ফেস মেসেজ ক্রিম ৫০ পিস, পিউর কোকোনাট তেল ২০ পিস, সাইনিং হেয়ার ওয়াস কসমেটিকস বিপিকিং ওয়াকস ৫০ পিস, সেনেটারি হ্যান্ড সেনিটাইচার ৫০ পিস ও ক্যামিক্যাল ৩ ড্রাম জব্দ করা হয়।

সহকারি পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) লাবিব আব্দুল্লাহ বলেন, জামাল আক্তার সিদ্দিকী দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে রেললাইনের পাশে এসব ভেজাল প্রসাধনী তৈরি করে আসছে। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমি সিভিলে ঘটনাস্থলে পৌঁছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনওকে ফোন দিয়েছি। ইউএনও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানকে পাঠালে আমিসহ অভিযান পরিচালনা করি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, মানব দেহের জন্য ক্ষতিকর এমন নকল প্রসাধনী তৈরির খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে ৮টি কসমেটিকস তৈরি কাচাঁমাল জব্দ করা হয়। এসময় জামাল আক্তার সিদ্দিকী ১৮ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। সেইসাথে ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...