রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে মো. কায়সার নামের ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে পুকুরে ভাসতে দেখে তার লাশ উদ্ধার করে পরিবারের লোকজন। নিহত কায়সার উপজেলার মঘাদিয়া ইউনিয়নের শরিয়তপাড়া এলাকার আবুল হোসেন বাড়ির মো. কামরুল হাসানের পুত্র।
স্বজন মো. আব্দুর রহিম জানান, একই ইউনিয়নে নানার বাড়ি নুরু ড্রাইভার বাড়ি বেড়াতে আসে কায়সার। বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে মো. কায়সার নিখোঁজ হয়ে যায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে মিরসরাই থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর শুক্রবার সকালে বাড়ির পাশে পুকুরে ভাসতে দেখে তার লাশ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মঘাদিয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইউনুস।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...