শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে নূরানী হাফেজিয়া মাদ্রাসার ইফতার মাহফিল ও হাফেজদের পাগড়ি প্রদান

প্রকাশিত :

spot_img

 

মিরসরাইয়ে পশ্চিম অলিনগর আমজাদিয়া নূরানী হাফেজীয়া মাদ্রাসার ইফতার মাহফিল ও হাফেজদের পাগড়ি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর লিচুতলা বাজার সংলগ্ন নূরানী মাদ্রাসা প্রাঙ্গণে উক্ত পাগড়ি প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
নূরানী হাফেজীয়া মাদ্রাসার পরিচালক মৌলভী আবদুল মোমেনর সঞ্চালনায় এবং মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক নুর নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর তা’লিমুল কুরআন মাদ্রাসার পরিচালক নুরুল হুদা হামিদী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশন মিরসরাই উপজেলা শাখার সাবেক মডেল কেয়ারটেকার খাইরুল ইসলাম, ইসলামী ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের অফিস সম্পাদক মীর হোসেন, জোরারগঞ্জ ইসলামীয়া দাখিল মাদ্রাসার পরিচালক মাওলানা আরিফুর রহমান, পশ্চিম অলিনগর চিশতীয়া বজল আহমদ ইসলামীয়া দাখিল মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ আছাদ উল্যাহ, বিশিষ্ট ব্যবসায়ী কামরুল ইসলাম, সংবাদ কর্মী আকতার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন মুক্তার হোসেন জিয়া। এসময় কুরআনের হাফেজ সাইদুল ইসলাম মিহাদকে পাগড়ি প্রদান করা হয় এবং জামাতের (তাকবীরে উলা) সাথে নামাজ আদায় করায় তিনজন ছাত্রকে পুরষ্কৃত করা হয়।
প্রসঙ্গত, পশ্চিম অলিনগর আমজাদিয়া ফোরকানিয়া নূরানী হাফেজিয়া মাদ্রাসাটি ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ফোরকানিয়া, ইসলামী ফাউন্ডেশন প্রাক প্রাথমিক শিক্ষা, হেফজ ও নূরানী বিভাগ চালু রয়েছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...