রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে নয়ন চেয়ারম্যানের উদ্যোগে ইঞ্জিনিয়ার মোশাররফ ও উনার স্ত্রীর সুস্থ্যতা কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি
সাবেক মন্ত্রী, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি ও উনার সহধর্মিণী আয়েশা মোশাররফের রোগমুক্তি, দীর্ঘায়ু কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল এবং এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার ১ নং করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়নের ব্যক্তিগত উদ্যোগে পশ্চিমজোয়ার মসজিদে এসব কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ নিজাম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন, ইউপি সদস্য শহীদ উল্লাহ, ফেয়ার আহম্মদ মিন্টু, যুবলীগ নেতা সাইফুল ইসলাম, ইসমাঈল রাজু, আমিনুল হক সজিব সহ ইউনিয়ন আওয়ামীলীগ, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সম্পাদক, ছাত্রলীগ যুবলীগ নেতৃবৃন্দ, মাদরাসার শিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

এনায়েত হোসেন নয়ন বলেন, আজ বুধবার আমার ছোট ছেলে নোবেলের জন্মদিন ছিল। আমি সিদ্ধান্ত নিয়েছি যেহেতু আমার প্রিয় নেতা সাবেক সফল মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও উনার সহধর্মিণী অসুস্থ্য হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তাই জন্মদিন পালন করবো না। প্রিয় নেতা ও উনার স্ত্রী যে দ্রুত সুস্থ্য হয়ে উঠেন সেজন্য কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করেছি।

উল্লেখ্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গত ৮ অক্টোবর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।এছাড়া উনার স্ত্রী আয়েশা মোশাররফও করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...