শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে পশ্চিম মিঠানালায় মসজিদ নির্মাণে অনুদান দিলেন কেন্দ্রীয় যুবলীগ সদস্য এলিট

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে মসজিদ নির্মাণকাজের জন্য অনুদান দিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট।
বায়তুর রহমত জামে মসজিদ (প্রস্তাবিত) নামে মিরসরাই উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের অন্তর্গত পশ্চিম মিঠানালা গ্রামে আবদুল গনি হাজ্বি বাড়ি সংলগ্ন একটি মসজিদ নির্মাণকাজের জন্য অনুদান সহায়তা করলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সম্পাদক ও জুনিয়র চেম্বার বাংলাদেশের সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট।
বায়তুর রহমত জামে মসজিদ নির্মাণ কাজের জন্য নিজের ব্যক্তিগত তহবিল থেকে এই অর্থ সহায়তা প্রদান করেন এলিট।
মসজিদ নির্মাণের অর্থ নগদ ৫০ হাজার টাকা আর্থিক অনুদান তুলে দেন নিয়াজ মোর্শেদ এলিট। এসময় তিনি পরবর্তীতে আরো অনুদান দিবেন বলে আশ্বস্ত করেন।
এই সময় মসজিদ কমিটির সভাপতি প্রফেসর মোঃ শাহজাহান,সহ-সভাপতি জনাব মুসামিয়া,সহ-সভাপতি ডাঃ রাগিব আহসান,সাধারণ সম্পাদক মাওলানা মনিরুজ্জামান,যুগ্ম সম্পাদক কাজী সাইফুল ইসলাম,কোষাধ্যক্ষ মোঃআবুল হোসেন,সদস্য জামসেদ আলম উপস্থিত ছিলেন।এই সময় আরো উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা আছিফ রহমান শাহীন, ইমতিয়াজ অভি সহ আরও অনেকে।
জামে মসজিদের নির্মাণ কাজের জন্য নিজের ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ অনুদান দেওয়ায় মসজিদ কমিটির পক্ষ থেকে হাফেজ মনির সাহেব যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিট এর প্রতি ধন্যবাদ জানান। তিনি বলেন আমরা আমাদের মসজিদ নির্মাণকাজের জন্য এই টাকা ব্যয় করবো। আশা করছি অন্য দানবীর ভাইয়েরাও আমাদের মসজিদ নির্মাণে সহযোগিতা করবেন।মসজিদ কমিটি এবং এলাকার মুসল্লীদের সাথে মতবিনিময়ে নিয়াজ মোর্শেদ এলিট বলেন,আমি যদি কখনো মারা যাই তাহলে আমার জানাজায় সবার আগে আপনারা আসবেন যারা আমার এলাকা বাসী।এলাকার বাহিরের বন্ধুরা আপনাদের আগে আসবেনা।তাই আমি আমার এলাকার মানুষের জন্য মসজিদ,মাদ্রাসা ও এতিমখানায়
আমি আমার সৎ ভাবে আয়ের কিছু অংশ দিয়ে শরিক হই।আমি চাই আমার জানাজায় লক্ষাধিক মানুষের সমাগম হোক।এই চিন্তা চেতনা থেকে মসজিদ,মাদ্রাসা,এতিম খানা নির্মানে আমি আপনাদের সাথে ছিলাম আছি থাকবো।ইনশাআল্লাহ।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...