মিরসরাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ন, ২৯ আগস্ট, ২০২১

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে ইসমাঈল হোসেন নামে ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৯ আগস্ট) বিকেলে ৬ নং ইছাখালী ইউনিয়নের উত্তর ভূঁইয়া গ্রামের লাল মিয়া সারেং বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত ইসমাঈল ওই বাড়ির কামরুল ইসলামের পুত্র।
নিহতের আত্মীয় মোঃ রনি জানান, বিকেলে হঠাৎ ইসমাঈল কে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশে অবস্থিত পুকুরে তার পায়ের জুতা বাসতে দেখা যায়। এসময় পুকুরের পানিতে থেকে তার উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।