রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে পৌছালো করোনার টিকা দেওয়া হবে ১২ হাজার জনকে

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
বহুল প্রতিক্ষিত করোনা ভাইরাসের প্রথম ধাপের ১২ হাজার ভ্যাকসিন মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছেছে। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিজানুর রহমান ভ্যাকসিনগুলো রিসিভ করেন। এসময় ২ হাজার ৩৯০টি ভায়াল স্বাস্থ কমপ্লেক্সের ইপিআই ষ্টোরে সংরক্ষিত করা হয়েছে। প্রতিটি ভায়াল থেকে ১০ জনকে ভ্যাকসিন দেওয়া যাবে।
ভ্যাকসিন গ্রহণের সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম খোকা, বারইয়াহাট পৌর আওয়ামীলীগের সভাপতি মীর আলম মাসুক, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি কামরুল আহসান হাবীব, বীর মুক্তিযোদ্ধা মুক্তার হোসেন, মেডিক্যাল টেকনোলজী ইপিআই কর্মকতা মো. কবির হোসেন, ব্যবসায়ী, সমাজসেবক সাইফুল ইসলাম বাপ্পী।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাডা. মিজানুর রহমান বলেন, সরকার ঘোষিত সম্মুখ যোদ্ধা, মুক্তিযোদ্ধা ও ৫৫ বছরের উর্ধ্বে যাদের বয়স তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া হবে। সেজন্য সবাইকে সুরক্ষা অ্যাপসে গিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে। আগামী রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়ার মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করা হবে। ২৮ দিন পর দ্বিতীয় ডোজ দেওয়াহবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ইতমধ্যে ১ হাজার জনের তালিকা পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, ১৮ বছরের কম বয়সী, গর্ভবতী মহিলা, সন্তানদের দুধ পান করানো এমন মা, যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ আছে তারাভ্যাকসিন দিতে পারবেননা। এছাড়া ৫৫ বছরের উর্দ্ধে থাকা সকল নাগরিক রেজিষ্ট্রেশনের মাধ্যমে ভ্যাকসিন দিতে পারবেন।
উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশ দ্রুত সময়ের মধ্যে করোনা ভাইরাসের ভ্যাকসিন পেয়েছে। যারা ভ্যাকসিন দিয়েছেন তাদের কোন পাশ^প্রতিক্রিয়া হয়নি। তাই আমি দেশবাসীকে বলবো কোন কুসংস্কারকে পাত্তা না দিয়ে আপনারা নির্ভয়ে রেজিষ্ট্রেশন করে ভ্যাকসিন দিন।এর মাধ্যমে আপনি সুরক্ষিত হবেন ও দেশ সুরক্ষিত হবে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...