রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে প্রতিকার চেয়ে গরু ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
হাট থেকে গরু কিনে প্রতারণার শিকার এক গরু ব্যবসায়ী প্রতিকার চেয়ে সংবাদ সংবাদ সম্মেলন করেছেন। শনিবার (২৪ এপ্রিল) সকালে প্রতারণার শিকার ব্যবসায়ী মো. দিদারুল আলম মিরসরাই প্রেস ক্লাব সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, প্রতারণার শিকার হয়ে থানা পুলিশের কাছে বিচার প্রার্থী হয়েও তিনি বিচার পাননি। উল্টো এক কলেজ শিক্ষক তাকে হুমকি ধমকি দিয়েছে।

সংবাদ সম্মেলনে দিদারুল জানান, গত ২১ মার্চ বিক্রির উদ্দেশ্যে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জ থেকে ৬টি গরু ক্রয় করেন তিনি। এরপর গরুগুলো পাশ^বর্তী ব্যবসায়ী মো. শাহীন ও ভাসানীর গরুর সঙ্গে একই ট্রাকে মিরসরাইয়ের বড়তাকিয়া এলাকায় এনে শাহীনের বোনের বাড়িতে রাখেন। এসময় শাহীন দিদারুলের ৬টি গরুও নিজের বলে দাবি করে তাকে মারধর করে। গরু ক্রয়ের মূল রশিদ কেড়ে রেখে দেয়। পরে দিদারুল পুনরায় রসুলগঞ্জ বাজারে গিয়ে হাট ইজারাদার থেকে কার্বন রশিদ কপি এনে গত ১২ এপ্রিল শাহীনের বিরুদ্ধে স্থানীয় মিরসরাই থানায় একটি অভিযোগ করেন। অভিযোগের তদন্ত ভার পড়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মাকসুদ এর ওপর। এরপর এসআই মাকসুদ দিদারুলের গরুগুলো শনাক্ত করে স্থানীয় মিরসরাই বিশ^বিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সদস্য নাছির উদ্দিনের জিম্মায় রাখে। এরপর গত ১৯ এপ্রিল এ বিষয়ে থানায় শালিসি বৈঠকের আয়োজন করা হয়।

গরু ব্যবসায়ী দিদারুল অভিযোগ করেন, ‘শালিসি বৈঠকে ওসি সাহেব গরু ক্রয়ের রশিদগুলো রেখে দেন এবং আমার আনিত অভিযোগ সত্য প্রমাণিত হয় বলে আমাকে জানায়। এছাড়া পরদিন গরুগুলো নিয়ে যেতে বলেন। পরে নাছির সাহেবের কাছে গেলে তিনি আমাকে হুমকি ধমকি দেন। তিনি বলেন, ‘তোমার আবার কিসের গরু?’

হুমকি-ধমকি ও গরু জিম্মায় রাখার বিষয়ে মিরসরাই বিশ^বিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সদস্য নাছির উদ্দিন বলেন, ‘দিদারুল লোকটা পুরোপুরি একজন প্রতারক। আমাদের টাকা দিয়ে গরু কিনে সে নিজের নামে রশিদ কাটিয়েছে। এ ঘটনায় আমরা হতবাক হয়েছি।’

এসব বিষয়ে মিরসরাই থানার ওসি মজিবুর রহমান জানান, উভয়পক্ষ আমার কাছে এসেছিল। বাদি দিদারুল তার পক্ষে যথেষ্ট প্রমাণাদি দিতে পারেন নি। এছাড়া বিষয়টি পূর্ণাঙ্গভাবে এখনো সুরাহা হয়নি। গরুগুলো নাছির সাহেবের জিম্মায় রাখা হয়েছে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...