মিরসরাইয়ে প্রতিবন্ধিদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ১:২৬ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারি, ২০২২

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে প্রতিবন্ধিদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) মিরসরাই প্রতিবন্ধী ব্যাক্তিদের উন্নয়ন সংগঠন এর সহযোগিতায় লায়ন্স ক্লাব অব চিটাগাং খুলশির পৃষ্ঠপোষকতায় মধ্যম ওয়াহেদপুর এলাকায় শতাধিক মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক লায়ন রাশেদা আক্তার মুন্নি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রজন্ম মিরসরািই’র সভাপতি নুপুর দাস, সহ-সভাপতি মোহাম্মদ মহসিন।