শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে প্রথম করোনা রোগী সনাক্ত

প্রকাশিত :

spot_img

 

নিজস্ব প্রতিনিধি

মিরসরাইয়ে প্রথম করোনাভাইরাস (কোভিড- ১৯) আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। তিনি ১২ নং খৈয়াছরা ইউনিয়নের বাসিন্দা। আক্রান্ত রোগী একজন মহিলা। তিনি মিশন ফেরত একজন সেনা সদস্যের স্ত্রী। শারীরিক অসুস্থতা জনিত সমস্যা নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) -এ ভর্তি হলে সেখান থেকে নমূনা সংগ্রহ করার পর তার করোন “পজিটিভ” পাওয়া যায়। রবিবার (১৯ এপ্রিল) ভোরে বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান পিপিএম।

তবে এখন পর্যন্ত আক্রান্ত রোগীর সংস্পর্শে কে বা কারা এসেছে জানার জন্য তদন্তে নেমেছে পুলিশ। তিনিই বা কিভাবে আক্রান্ত হল তা নিশ্চিত হওয়া যায়নি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডা. মিজানুর রহমান জানান, আমরা দিবাগত রাতে একজন মহিলা আক্রান্ত হওয়ার সংবাদ পাই। তিনি বর্তমানে সিএমএইচ -এ ভর্তি আছেন। আমরা আশপাশের এলাকার তার সাথে সংশ্লিষ্টদের ব্যাপারে খবর নিচ্ছি। আপাতত আক্রান্ত রোগীর বসবাসের বাড়ি লক ডাউন করা হচ্ছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গতকাল সর্বশেষ চট্টগ্রামে নতুন ১২২ নমুনা পরীক্ষায় আরও ৪ জনকে করোনা পজেটিভ পাওয়া গেছে। এদের মধ্যে চট্টগ্রামের ১ জন এবং লক্ষ্মীপুরের ৩ জন। শনিবার (১৮ এপ্রিল) রাতে ফৌজদারহাটের অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) নমূনা পরীক্ষার ফলাফল পাওয়ার পর বিষয়টি নিশ্চিত গণমাধ্যকে নিশ্চিত করেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। চট্টগ্রাম নগরের একজন যিনি সনাক্ত হয়েছেন তিনি পতেঙ্গার বাসিন্দা ৩৩ বছর বয়সী নারী, বাকি তিনজন লক্ষ্মীপুরের। এরমধ্যে একজন পুরনো করোনা রোগী বলেও জানান তিনি।

এদের মধ্যে, মিরসরাইয়ের কোন সনাক্ত হওয়া রোগী পাওয়া যায়নি। তার খবর পরে আসার কারণ অনুসন্ধানে জানা যায়, বিআইটিআইডি ছাড়াও সেনা নিয়ন্ত্রিত সিএমএইচ -এ এই পরীক্ষা করা যায়। যা সীমাবদ্ধ আকারে। আক্রান্ত মহিলা সেনা সদস্যের স্ত্রী হওয়ায় এবং তার উল্লেখিত, হাসপাতালে চিকিৎসার সুযোগ থাকায় সরাসরি গিয়ে পরীক্ষার পর দ্রুত রিপোর্ট পেয়ে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রুহুল আমিন বলেন, গতরাতে আমার কাছে অনেক দেরিতে তথ্য আসে। আইইডিসিআরের মাধ্যমে জানতে পারনি। হয়তো দুপুরের মধ্যে সংস্থাটি ঘোষণা দেবে। আর ওই বাড়ি লকডউনের বিষয়টি শ্রীঘ্রই জানানো হবে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...