নিজস্ব প্রতিবেদক, মিরসরাই
মিরসরাইয়ে ফাঁকা সড়কে হাইচ উল্টে ৫ রাশিয়ান নাগরিক আহত হয়েছেন।
শুক্রবার ( ২৭ মার্চ) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকায় একটি হাইচ নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার বাইরে উল্টে খাদে পড়ে যায়। চট্টগ্রাম থেকে ঢাকামুখী দুর্ঘটনায় কবলিত হাইচ মাইক্রোটির নাম্বার চট্টমেট্রো- চ ৫১-২২৪৬। হাইচটি শিল্প প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেডের বলে জানা গেছে ও গাড়িতে জিপিএইচ -এর স্টিকার ছিল। দুর্ঘটনায় কয়েকজন বিদেশী (রাশিয়ান) নাগরিক আহত হয় বলে জানা যায়। দুর্ঘটনার পরপরই উল্টে যাওয়া মাইক্রোটি জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মোহাম্মদ ফিরোজ জানান, হাইচটি পাঁচ জন যাত্রি নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। যাওয়ার পথে টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়া মাইক্রোটির পাঁচ যাত্রীরা সকলেই বিদেশী নাগরিক। সবাই আহত হয়েছে। তবে অবস্থা গুরত্বর নয়। গাড়িটি উল্টে যাওয়ার পর পরই অপর একটি গাড়ি যোগে আহত যাত্রীরা ঢাকার দিকে রওয়ানা হয়ে যায়। তাই, আহতদের নাম জানা সম্ভব হয়নি বলে জানান তিনি।



