শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে তিন মাসব্যাপী কর্মসূচি ‘ভাবনায় বঙ্গবন্ধু’ শীর্ষক লোগো উন্মোচন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি:
চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে ৩মাসব্যাপী নানা কর্মসূচির আয়োজন করতে যাচ্ছে স্থানীয় প্রেসক্লাব। এসব কর্মসূচিকে সামনে রেখে বৃহস্পতিবার (২৭ ফেব্রæয়ারি) বিকালে মিরসরাই উপজেলা সম্মেলন কক্ষে ‘ভাবনায় বঙ্গবন্ধু’ শীর্ষক একটি লোগো উন্মোচন করেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নুরুল আলম নিজামী।
ওইদিন বিকাল ৪টায় মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠুর সঞ্চালনায় ও সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর প্রোগ্রাম কোর্ডিনেটর জিলহাজ উদ্দিন নিপুন প্রমুখ।
মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি নুরুল আলম জানান, প্রথমে বৃহস্পতিবার আমরা ‘ভাবনায় বঙ্গবন্ধু’ শীর্ষক লোগো উন্মোচন করেছি। এরপর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত মিরসরাইয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘ভাবনায় বঙ্গন্ধু’ শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন থাকবে। রচনা প্রতিযোগিতায় ক বিভাগে অষ্টম শ্রেণি থেকে দশম শ্রেণি (শব্দ সংখ্যা ৩০০-৫০০), খ বিভাগে উচ্চ মাধ্যমিক/সমমান (শব্দ সংখ্যা ৭০০-১০০০) এবং গ বিভাগে স্নাতক (পাস ও সম্মান/সমমান) ও ¯স্নাতকোত্তর/সমমান (শব্দ সংখ্যা ১০০০-১৫০০) শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। আগামী ১৭ মার্চ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ‘কবিতায় বঙ্গবন্ধু’ শীর্ষক কবিতা পাঠের আসর। আগামী ১৭ এপ্রিল বঙ্গবন্ধুর জীবদ্দশায় মিরসরাইয়ের যেক’জন ছাত্রনেতা ও আওয়ামী লীগ নেতা সরাসরি বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করার সুযোগ পেয়েছেন তাদের নিয়ে অনুষ্ঠিত হবে গোলটেবিল বৈঠক। আগামী ২৮ মে দিনব্যাপী থাকবে সমাপনী আয়োজন। এতে সকালের অধিবেশনে থাকবে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ছবি আঁকা প্রতিযোগিতা। দুপুরে মেজবান। বিকালে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা। সন্ধ্যায় বঙ্গবন্ধুর জীবনের ওপর তৈরি গীতি আলেখ্য।
রচনা প্রতিযোগিতায় প্রত্যেক বিভাগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও বিশেষ বিবেচনায় উত্তীর্ণদের প্রদান করা হবে লক্ষাধিক টাকা মূল্যমানের প্রাইজবন্ড, সনদ, ক্রেস্ট ও শিক্ষাবৃত্তি। প্রথম পুরস্কার ১৫ হাজার, দ্বিতীয় পুরস্কার ১০ হাজার, তৃতীয় পুরস্কার ৮ হাজার এবং বিশেষ বিবেচনা ৫ হাজার টাকা মূল্যমানের প্রাইজবন্ড প্রদান করা হবে।
এদিকে এসব কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মিরসরাইয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, পেশাজীবি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন পর্যায়ের সংগঠকদের সমন্বয় করা হবে বলেও জানান সংগঠনটির নীতিনির্ধারকরা।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...