শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন ও আওয়ামী লীগের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উদযাপন ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম.এ সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, সহ-সভাপতি ও মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ জসিম উদ্দিন। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুব রহমান রুহেল।

প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি তার বক্তব্যে বলেন, মিরসরাই থানার আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে আমি গর্ব করি অনেক জায়গায় চেয়ারম্যান এবং মেম্বার নির্বাচন নিয়ে অনেক জায়গায় দূর্ঘটনা ঘটেছে কিন্তু মিরসরাইতে কোন দূর্ঘটনা ঘটেনি। কারণ মিরসরাইয়ের মানুষ ঐক্যবদ্ধ ছিল। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন তাহেল কেউ আমাদের হারাতে পারবেনা। ৯১ সালে এবং ২০০১ সালে আমাদের ভূলের কারণ হোক আমরা ২০০১ সালে আসতে পারি নাই। না আসার কারণে আমাদের ঘর ছাড়তে হয়েছে এবং মিরসরাইতে ৩৫ টা লাশ পড়েছে, এখন উন্নয়নের জোয়ার আর শাস্তির বাতাস বইছে। ফিরোজ সওদাগর, সুনীল সওদারসহ অনেকেই। এমন কোন আওয়ামী লীগ নেতা নেই বারইয়ারহাটে মার খায়নি, সেদিন এখন আর নেই। কারণ আমরা সবাই এক অভিন্ন ও ঐক্যবদ্ধ। আমার ৫২ বছর রাজনীতে ৭ বার এমপি হয়েছি। কিছু ভূলের জন্য ৯ বার হতে পারিনি। ১৯৯১ সালে একবার এবং ২০০১ সালে ভূল করেছি আমাদের নেতৃবৃন্দের কথা শুনে। না হলে আমাকে কেউ পরাজিত করতে পারতো না। আমি অনেককে সহযোগিতা করেছি সে যে হোক বিএনপি জামায়াত। আমি একটি জামায়াত পরিবারকে সহযোগিতা করছি বলে পুরো পরিবার এখন আওয়ামী লীগ করে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, যুগ্ম সম্পাদক এস এম আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন, মঘাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফায়েল উল্ল্যা চৌধুরী নাজমুল, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সেলিম, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা, মিরসরাই পৌরসভার কাউন্সিলর নুরুন্নবী, মিঠানালার ইউপি সদস্য মিজানুর রহমান, ওয়াহেদপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সভাপতি এটিএম আলমগীর প্রমুখ। আলোচনা সভা শেষে নির্বাচিত দুই পৌরসভার মেয়র, কাউন্সিলর, ১৬ ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটিতে মিরসরাই থেকে মনোনিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়। এর আগে কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। অনুষ্ঠানে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...