শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে বসতবাড়িতে হামলা-ভাংচুরের অভিযোগ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে পূর্ব শুত্রুতার জের ধরে বসতবাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১০ ডিসেম্বর) রাত ৩টার দিকে উপজেলার ৯ নং মিরসরাই সদর ইউনিয়নের গড়িয়াইশ গ্রামের কাজী নুর নবীর বাড়িতে এই হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১১ ডিসেম্বর) সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ব্যাপারে কাজী নুর নবীর স্ত্রী বাদি হয়ে মোঃ সেলিম, শাহ আলম, নুর হোসেন, করিম, আরিফের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে মিরসরাই থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

কাজী নুর নবী জানান, শুক্রুবার রাত আনুমানিক ৩ টার দিকে আমার ঘরের বাইরে হামলা করে সন্ত্রাসীরা। এসময় তারা জানালার কাঁচ ভাংচুর করে। আমাদের ঘর থেকে বেরিয়ে যেতে হুমকি দেয়। আমরা প্রাণভয়ে ঘরের ভেতর থেকে বের হইনি। দ্রুত ৯৯৯ নম্বরে ফোন করলে মিরসরাই থানা থেকে ফোন করে ঘর থেকে বের না হওয়ার জন্য বলেন। পরদিন সকালে পুলিশ আমার বাড়িতে এসে সবকিছু দেখে গেছেন। তিনি আরো বলেন, গত ২৫ অক্টোবর সেলিম, শাহ আলম, নুর হোসেন এর নেতৃত্বে আমার উপর হামলা করা হয়। ওই ঘটনায় ২৮ অক্টোবর আমি বাদি হয়ে মিরসরাই থানায় একটি মামলা (যার নং ১৩৬৪) দায়ের করেছি। মামলা দায়েরের জেরে তারা আমার বাড়িতে হামলা করেছে। আমি বর্তমানে পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছি। পুলিশ প্রশাসনের কাছে সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের জোরার দাবী জানাচ্ছি।

এ বিষয়ে মিরসরাই থানার উপ-পরিদর্শক আবুল হাসেম বলেন, গড়িয়াইশ এলাকায় একটি বসতঘরে হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই বিষয়ে লিখিত একটি অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...