রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে বসত বাড়িতে সন্ত্রাসী হামলায় দুইজন আহত

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে সন্ত্রাসী হামলায় দুইজন আহত হয়েছে। এসময় একটি বসত বাড়িতে হামলা করে তাঁরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর ৫ টায় উপজেলার জোরারগঞ্জ থানার হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের আবু আহম্মদ মিন্টুর বাড়িতে এই হামলা ঘটে। আহতরা হলো আবু আহমদ মিন্টুর ছেলে হুমায়ুন রশিদ মামুন ও তার খালাতো ভাই মো হাসান। এবিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
আহত হুমায়ুন রশিদ মামুনের মাতা শাহানা বেগম জানান, বৃহস্পতিবার ভোরে স্থানীয় সন্ত্রাসী হামিদ, নিজামের নেতৃত্বে এক দল সন্ত্রাসী তাদের বসত বাড়িতে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় ঘরের ভেতরে থাকা ৩টি মোবাইল সেট ও নগদ টাকা নিয়ে যায়। সন্ত্রাসীরা ঘরের বেড়া ও টিন কেটে মামুনকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় মামুন ও তার খালাতো ভাই হাসান আহত হয়।
হুময়ুন রশিদ মামুনের বোন ফাতেমা আক্তার লিমা বলেন, ১৪ মাস আগে আমার ছোট ভাই আফজালকে একই কায়দায় হত্যা করে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার আবার আমার বড় ভাই মামুনকে হত্যার চেষ্টা করা হয়। আমি এদের উপযুক্ত বিচার চাই।
আনোয়ারা বেগম নামে স্থানীয় এক নারী বলেন, ইসলামপুর গ্রামে প্রতিদিন হামলা, ছিনতাইসহ বিভিন্ন ঘটনা ঘটছে। আমরা শান্তির চাই। এলাকায় কোন সন্ত্রাসী কার্যকলাপ চাই না।
এবিষয়ে স্থানীয় নিজাম ও হামিদ জানান, এটি একটি সাজানো ঘটনা। এই হামলার ঘটনার সাথে আমাদের কোন সম্পৃক্ততা নেই।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনর্চাজ মুহম্মদ হেলাল উদ্দিন ফারুকী জানান, বৃহস্পতিবার ভোরে ইসলামপুর গ্রামে একটি হামলার ঘটনার খবর পেয়ে জোরারগঞ্জ থানার একটি পুলিশ টিম পাঠানো হয়। তবে এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায় নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...