শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে বিএনপি ও যুবদল নেতাদের সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও যুবদল মিরসরাই উপজেলা, পৌরসভা, বারইয়ারহাট পৌরসভা ও জোরারগঞ্জ থানা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব সহ নেতৃবৃন্দকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ৫নং ওচমানপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়।
ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এম এইচ লাভলু চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব ফরিদুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, মিরসরাই পৌর বিএনপির আহ্বায়ক জাহেদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম, শাহীনুল ইসলাম স্বপন, জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম, মিরসরাই থানা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক নুরুল আবছার মিয়াজী, মিরসরাই পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল ইসলাম, বারইয়ারহাট পৌরসভা যুবদলের সদস্য সচিব মো. ফয়েজ। এসময় বক্তব্য রাখেন বিএনপি নেতা মোস্তফা চৌধুরী, মোস্তফা মিয়া, মোহসিন স¤্রাট, বোনাই মেম্বার, ফজলুল হক, আমান উল্লাহ, জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবকদল নেতা কামাল উদ্দিন, সাদেক হোসেন, শেখ ফরিদ মেম্বার, রেজাউল করিম যুবদল নেতা মহি উদ্দিন, বুলবুল ইসলাম, মিজানুর রহমান, মো. নুরুল কবির, রাজু, তৌহিন মীর, রিংকু, ছাত্রদল নেতা মিনহাজ উদ্দিন টিটু, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, ছাত্রদল নেতা মোহন দে, ইমরানুল হক ইমন, গিয়াস উদ্দিন, হেলাল, শরিফুল ইসলাম, রিয়াদ, ইমন প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠান থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশ্বর্ত মুক্তি চাওয়া হয় এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দেওয়ার দাবী জানানো হয়।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...