বুধবার, ২২ জুলাই ২০২৬

মিরসরাইয়ে বিএনপি-জামায়াতের ৫ নেতা আটক

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে বিএনপি-জামায়াতের ৫ নেতাকে আটক করা হয়েছে। রবিবার (১৬ ডিসেম্বর) সকালে ও শনিবার রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক এএসএম আতিকুল ইসলাম লতিফী, বারইয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী নিজাম উদ্দিন,জামায়াত নেতা নুরুল হুদা হামিদী, কফিল উদ্দিন লতিফী, ৬নং ইছাখালী ইউনিয়ন বিএনপি নেতা ও ব্যাবসায়ী শফিউল আলম সওদাগর  । এদিকে রবিবার সন্ধ্যা ৬টার পর্যন্ত বিএনপি নেতা গাজী নিজাম উদ্দিন ও দিদারুল আলম মিয়াজীর গ্রেপ্তারের বিষয়ে কিছু জানেন না বলে দাবী করেন জোরারগঞ্জ থানা পুলিশ।

বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নুরুল আমিন সাংবাদিকদের জানান, শনিবার রাতে জামায়াত নেতা নুরুল হুদা হামিদীকে আটক করে জোরারগঞ্জ থানা পুলিশ, রবিবার সকালে মিরসরাই থেকে বিএনপি নেতা আতিকুল ইসলাম লতিফীকে আটক করে মিরসরাই থানা পুলিশ। রবিবার সকালে আটককৃত আতিকুল ইসলাম লতিফীকে চট্টগ্রাম আদালতে দেখতে গেলে সেখান থেকে বিএনপি নেতা গাজী নিজাম ও দিদারুল আলম মিয়াজী কে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া জামায়াত নেতা নুরুল হুদা হামিদীকে দেখতে গেলে কাজী কফিল উদ্দিন লতিফীকে আটক করা হয়।
জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার আবেদ আলী জামায়াত নেতা নুরুল হুদা হামিদীকে গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করলেও বিএনপি নেতাদের গ্রেপ্তারের বিষয়ে কিছু জানেন না বলে জানান।
মিরসরাই থানার পরিদর্শক (তদন্ত) বিপুল দেবনাথ বলেন, নাশকতার মামলায় বিএনপি নেতা এএসএম আতিকুল ইসলাম লতিফী, জামায়াত নেতা কফিল উদ্দিন লতিফীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে চট্টগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...