শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এই স্লোগানে মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার ১৬নং সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া খেয়ারহাট নুরিয়া ছিদ্দিকীয়া দাখিল মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাজু আহম্মদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মিরসরাই থানার উপ-পরিদর্শক আনিসুর রহমান, খেয়ারহাট দাখিল মাদরাসার সুপার (ভারপ্রাপ্ত) মাওলানা মফিজুর রহমান, সাবেক ইউপি সদস্য আনোয়ারুল হক, সাহেরখালী ইউপির ২ নং ওয়ার্ডের সদস্য আব্দুর রহমান এবাদ, সাবেক সদস্য বাবুল মেম্বার, ১ নং ওয়ার্ডের সদস্য অহিদুল ইসলাম, রাজনীতিবিদ ইকবাল হোসেন ভূঁইয়া, খুন হওয়া ৬ বারের সাবেক ইউপি সদস্য আবুল কাশেমের স্ত্রী ফাতেমা বেগম ও ছেলে বদরুদৌজা তারেক।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন তার বক্তব্যে বলেন, পুলিশ এখন সেবা নিয়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে। মানুষের অভিযোগ শুনছে এবং প্রদক্ষেপ গ্রহণ করছে। এক সময় পুলিশের সাথে সাধারণ মানুষের দুরত্ব ছিলো, পুলিশের কাছে যেতে মানুষ ভয় পেত। এখনকার পরিস্থিতি সম্পন্ন আলাদা। মানুষ থানায় গিয়ে সেবা গ্রহণ করছে, আমরাও প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মানুষের কথা শুনছি এবং প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করছি। তিনি বলেন, জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস, ইভটিজিং, নারী নির্যাতন রোধে সবাই সচেতনতার কোন বিকল্প নেই। তিনি সকলকে এসব অপরাধের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...