রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে বিদ্যালয়ের নৈশ প্রহরীরকে কুপিয়ে জখম

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার বড়তাকিয়া আবুল কাশেম বালিকা উচ্চ বিদ্যালয়ে নৈশ প্রহরী নাজিম উদ্দিন (৪৫) কে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা । বৃহস্পতিবার (২২ জুলাই) ভোরে দায়িত্ব পালন অবস্থায় ফজরের নামাজের পরে বিদ্যালয়ে অবস্থান করলে এ ঘটানাটি ঘটে। বর্তমানে আহত নাজিম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেকে) চিকিৎসাধীন রয়েছেন।
আহত নাজিম উদ্দিন উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড দুয়ারু গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, নাজিম উদ্দিন বিদ্যালয়ের দায়িত্ব পালন অবস্থায় ফজরের নামাজের পরে বিদ্যালয়ে অবস্থান করলে অজ্ঞাত ব্যক্তি এসে তার নিকট অর্থ দাবী করে এবং বিদ্যালয় অফিসের চাবি চায়। সে দিতে অস্বীকার করলে কিছু বুঝার আগে হামলা শুরু করে এবং রক্তাক্ত করে। সে কোনমতে দৌড়ে পার্শবর্তী বড়তাকিয়া ফিলিং ষ্টেশনে আশ্রয় নেয়। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

এ ব্যাপারে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি মিরসরাই থানার পুলিশকে অবহিত করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বলেন, এই বিষয়ে একটা অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা তদন্ত করছি। ঘটনার পর থেকে সবুজ পলাতক রয়েছে তবে তাকে আটকের চেষ্টা চলছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...