শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন ২ হাজার দরিদ্র মানুষ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ের ওসমানপুর এলাকার দরিদ্র কৃষক শফিউল আলম। প্রতিদিনের ন্যায় আজও বর্গা জমিতে কাজের উদ্দেশ্য বের হন। রাস্তার পাশে বিনামূল্যে চিকিৎসা সেবার ব্যানার দেখতে পান তিনি। চিকিৎসা ক্যাম্প থেকে বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে বিনামূল্যে ঔষধ সংগ্রহ করেন তিনি। দরিদ্র শফিউল আলমের মতো চিকিৎসা সেবা নিতে আসা সেবাগ্রহীতারা জানান, আমরা গরিব। হাসপাতালে গিয়ে সচরাচর ডাক্তার দেখানো সম্ভব হয় না। সে সামর্থ্য আমাদের নেই। এই ধরণের মেডিকেল ক্যাম্প আমাদের মতো অসহায় মানুষের খুব উপকারে আসে।

বৃহৎ পরিসরে এমন জনকল্যাণমূখী মানবিক সেবা অনুষ্ঠিত হয় মঙ্গলবার (৭ মার্চ) সকাল ৭ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পেইন উপজেলার ৫ নং ওচমানপুর ইউনিয়নের পাতাকোট গ্রামের লায়ন প্রফেসর ডা. এস. এ ফারুকের বাড়িতে অনুষ্ঠিত হয়। লায়ন প্রফেসর ডা. এস. এ ফারুকের সৌজন্যে এবং লায়ন্স ক্লাব অব চিটাগং মিরসরাই এবং চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল সার্বিক ব্যবস্থাপনায় সম্পন্ন হয় এই কার্যক্রম।

সকাল থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনে ছিল বিনামূল্যে চক্ষু রোগীদের চিকিৎসা, অপারেশনযোগ্য চক্ষু রোগীদের বাছাই করে অপারেশনের ব্যবস্থা, চশমা প্রদান, ডায়াবেটিস ও রক্ত পরীক্ষা। প্রায় ২ হাজার রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন চিকিৎসান সেবা ক্যাম্পেইনের উদ্যোক্তা লায়ন প্রফেসর ডা. এস. এ ফারুক, লায়ন্স ক্লাবের জোন চেয়ারপার্সন লায়ন ইলিয়াস সিরাজী, লায়ন্স ক্লাব অব চিটাগং মিরসরাইয়ের সভাপতি লায়ন মঈন উদ্দিন, লিও জেলা ৩১৫ বি-৪ এর কোষাধ্যক্ষ লিও শওকত হোসেন, লায়ন্স ক্লাব অব চিটাগং মিরসরাইয়ের সেক্রেটারী লিও আব্দুল নঈম রাহাত, লিও মিনহাজ, আলা উদ্দিন, তপু, জাহিন, সাইদুল, ইমন প্রমুখ।

বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পেইনের উদ্যোক্তা লায়ন প্রফেসর ডা. এস.এ.ফারুক বলেন, ‘সকাল ৭ টা থেকে শুরু হওয়া ক্যাম্পেইন চলে দুপুর ২ টা পর্যন্ত। এসময় অপারেশনের জন্য দেড় শতাধিক চক্ষু রোগী চিহ্নিত করা, প্রায় ১ হাজার রোগীকে চিকিৎসা সেবা, ২ শতাধিক রোগীর মাঝে চশমা বিতরণ, ৬ শতাধিক ব্যক্তির ডায়াবেটিস ও রক্ত পরীক্ষা এবং অর্ধ লক্ষাধিক টাকার ওষুধ বিতরণ করা হয়। জনস্বার্থে আগামীতেও এমন উদ্যোগ গ্রহণ করা হবে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...