শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে বুজর্গ আলেম মাওলানা নুরুল হুদার ইন্তেকাল

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ের বিশিষ্ট বুজর্গ আলেম, শতবর্ষী আবুরহাট মনিরুল ইসলাম মাদরাসার মুহতামিম হযরত মাওলানা নুরুল হুদা (৮২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। শুক্রবার (১২ জুন) বেলা সাড়ে ১১টার সময় আবুরহাট মাদরাসায় নিজ কক্ষে তিনি ইন্তেকাল করেছেন। একই দিন বাদে মাগরিব আবুরহাট মাদরাসা মাঠে জানাযা শেষে ওনাকে দাফন করা হয়েছে। মাওলানা নুরুল হুদা কাটাছরা ইউনিয়নের মুরাদপুর গ্রামের মাওলানা এলাহি বকসের পুত্র ও সাবেক চেয়ারম্যান মরহুম কেফায়েত উল্লাহ’র ভাই। মৃত্যুকালে ৩ ছেলে ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জানাযায় আলেম, ওলামা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতবৃন্দ, ব্যবসায়ী, সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মরহুমের ভাতিজা ও আবুরহাট মনিরুল ইসলাম মাদরাসার পরিচালক মাওলানা শহিদুল ইসলাম জানান, মাওলানা নুরুল হুদা সাহেব দীর্ঘ ৪০ বছর অত্র মাদরাসার মুহতামিমের দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস সহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
তিনি একজন নির্লোভ, মুখলেছ ও হক্কানী আলেম ছিলেন। ওনার ইন্তেকালে মিরসরাইবাসী একজন দ্বীনের একনিষ্ঠ খাদেম হারালো। আল্লাহ্ পাক মরহুমকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...