শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ব্যবসায়ীর ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার একটি সড়কে দীর্ঘদিন যাবত জনদুর্ভোগ চরমে। সড়কটির নাম হাজী সাহাব উদ্দিন সড়ক। অবশেষে সড়কটি সংস্কারে এগিয়ে এলেন বারইয়ারহাট পৌর বাজারের তরুণ ব্যবসায়ী সাইফুল ইসলাম বাপ্পী। তিনি বারইয়ারহাট পৌর বাজারের শামীম জুয়েলার্সের সত্বাধিকারী। উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পূর্ব হিঙ্গুলী গ্রামের এই গ্রামীণ সড়কটি বিগত দেড় দশকেও সরকারিভাবে কোন ধরণের সংস্কার না হওয়ায় প্রতিনিয়তই দুর্ভোগে পড়তে হয় স্থানীয় জনসাধারণকে। ৩ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কে প্রতিদিন ৪ শত পরিবারের প্রায় আড়াই হাজার মানুষ চলাচল করে। এছাড়া পূর্ব হিঙ্গুলী মোহাম্মদপুর ইসলামিক একাডেমিসহ অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের চলাচলের একমাত্র মাধ্যম এই সড়ক।
ব্যবসায়ী সাইফুল ইসলাম বাপ্পী বলেন, স্থানীয় জনপ্রতিনিদের সড়কটি সংস্কারের জন্য অসংখ্যবার বলা হলেও তারা কোন উদ্যোগ না নেওয়ায় অবশেষে নিজ উদ্যোগে সড়কটি সংস্কার করার উদ্যোগ নিই। আমি ইতিপূর্বেও ব্যক্তি উদ্যোগে সড়কটি সংস্কার করি। মূলত বর্ষা মৌসুমে সড়কটি চলাচলের পুরোপুরি অনুপযোগী হয়ে উঠে তাই জনদুর্ভোগ দেখেই ব্রিক সলিংয়ের কাজ চালিয়ে যাচ্ছি।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...