রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ভূমি সেবা সপ্তাহ কার্যক্রম শুরু

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার মধ্য দিয়ে নাগরিক সেবাকে সহজ ও দ্রুত নিষ্পত্তি করার লক্ষে উপজেলা ভূমি অফিসে ৫দিন ব্যাপী ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে।
‘ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল’ এই প্রতিপাদ্যে মিরসরাইয়ে ভূমি সেবা সপ্তাহ কার্যক্রম শুরু হয়েছে। সারাদেশের মত রবিবার (৬ জুন) থেকে ১০ জুন ৫দিন ব্যাপী এই কার্যক্রম উপজেলা ভূমি অফিসে সকাল ১০টায় আনুষ্ঠানিক ভাবে শুরু হয়।
জানা গেছে, সারা দেশে অনলাইন ভিত্তিক ভূমি উন্নয়ন কর পরিশোধ সংক্রান্ত ডাটা এন্ট্রি কার্যক্রম চলছে। সকল ভূমি মালিককে নিজ নিজ ইউনিয়নের ভূমি অফিসে জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর, পাসপোর্ট সাইজের এক কপি ছবি, নামজারি খতিয়ানের ফটোকপি/সর্বশেষ খতিয়ানের কপি, সর্বশেষ ভূমি উন্নয়ন কর পরিশোধের খাজনা দাখিলার কপি জমা দেয়ার জন্য অনুরোধ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুবল চাকমা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুবল চাকমা বলেন, রবিবার থেকে ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। আগামী ১০ জুন পর্যন্ত এই সেবা কার্যক্রম চলবে। ইতমধ্যে সেবা গ্রহীতারা সেবা গ্রহণ করছেন। আগামী ৩০ জুনের পর থেকে প্রচলিত (ম্যানুয়াল) পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর নেয়া হবে না। ডিজিটাল পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হবে। অনলাইনে জমির খাজনা দিতে ঘরে বসেই ভূমি মালিক দপ্তরের ওয়েবসাইটে (land.gov.bd-) (www.land.gov.bd) লগইন করে তথ্য দিতে পারবে। এই আইডি থেকে পরবর্তীতে ঘরে বসেই ভূমি উন্নয়ন কর দিতে পারবে, তহশিল অফিসে যেতে হবে না। এছাড়া ইউনিয়ন ভূমি অফিস ও উপজেলা ভূমি অফিসে এসেও সেবা গ্রহন করতে পারবে। অথবা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সহায়তা নিতে পারবে, অথবা ১৬১২২ বা ৩৩৩ নম্বরে ফোন করে সহায়তা নিতে পারবে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...