শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে মঘাদিয়া ইউনিয়ন পরিষদের উদ্যেগে জাতীয় শোক দিবস পালিত

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের উদ্যেগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে। শনিবার ( ১৫ আগস্ট) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে ইউনিয়ন পরিষদের হলরুমে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টারের সভাপতিত্বে ও ইউপি সদস্য নাছির উদ্দিন মিলনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজনীতিবিদ, সমাজ সেবক ব্যারিষ্টার মুনিম আহমেদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মঘাদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি আবদুল্লাহ আল হালিম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল আবছার লিটন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদেও সচিব বিকাশ ধর, সদস্য মোঃ জয়নাল আবেদীন, আলা উদ্দিন, মোঃ ইউনুছ, দ্বীন মোহাম্মদ, মহিলা সদস্য নুর নাহার, জোবেদা জবা, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহসভাপতি শাহ আলম, সহসভাপতি আলা উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক নুরুল হক, সিনিয়র সদস্য নিখিল চন্দ্র নাথ, আওয়ামীলীগ নেতা জসীম উদ্দিন, শাহজাহান হুজুর, আবুল কাশেম, ইউনিয়ন আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক আলমগীর আলম, ইউনিয়ন যুবলীগের সহসভাপতি দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক রাজিব চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম রুবেল, ছাত্রলীগ নেতা রিপন, শেখ শফর, মঘাদিয়া সিএনজি সমিতির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল বশর সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে শেখ মুজিবুর রহমান সহ নিহত পরিবারের সকলের আত্মার মাগফেরাত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...