রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

মিরসরাইয়ে মাওলানা ছেরাজুল ইসলামের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই প্রেস ক্লাবের সহ-সভাপতি অধ্যাপক সাইফুল হক সিরাজীর পিতা ও উপজেলার সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ছেরাজুল ইসলামের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে মিরসরাই প্রেস ক্লাবের আয়োজনে  ক্লাবের সভাকক্ষে সভাপতি মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠুর উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক মিরসরাই পৌর প্রশাসক আজহারুল হক চৌধুরী নওশা মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম, মিরসরাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি শারফুদ্দিন কাশ্মীর, চিনকী আস্তানা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য হেদায়েত উল্লাহ চৌধুরী, মীর হোসেন, কামাল উদ্দিন বিটু, দাতা সদস্য মনজুর মোর্শেদ কনক, সহ-সভাপতি সাইফুল হক সিরাজী, সিনিয়র যুগ্ম সম্পাদক এম মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ, প্রচার সম্পাদক আজিজ আজহার, ক্রীড়া সম্পাদক ফিরোজ মাহমুদ, সহ-দপ্তর সম্পাদক ইকবাল হোসেন জীবন, নির্বাহী সদস্য আশরাফ উদ্দিন। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মিঠাছরা ইসলামিয়া ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ নিজামুল হক সাদেকী।
প্রধান অতিথির বক্তব্যে আজহারুল হক চৌধুরী নওশা মিয়া বলেন, ‘সুফিয়া নুরিয়া ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ছেরাজুল ইসলাম ছিলেন নিরব ধর্ম প্রচারক। উনি কোন স্বার্থ ছাড়া সারা জীবন কুরআন ও হাদীসের আলোকে ইসলাম ধর্ম প্রচার করে গেছেন। উনার পরিবারের সবাই ইসলামী শিক্ষিত হয়েছেন। যারা বর্তমানে ধর্ম প্রচার করেছেন বাবার আদর্শ ধারণ করে। উনার হাজার হাজার ছাত্র সারা দেশে বিভিন্ন স্থানে সুপ্রতিষ্ঠিত।’
প্রসঙ্গত : গত ১০ মার্চ মিরসরাইয়ের সুফিয়া নুরিয়া ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ছেরাজুল ইসলাম প্রকাশ সুফিয়ার ছোট হুজুর বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...