শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভায় জোরারগঞ্জ ইউনিয়নে ৪৫টি সোলার স্ট্রিট লাইট এর উদ্বোধন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
সমন্বয় সভায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন, ‘মিরসরাইয়ের কোন কৃষি জমিতে বসতঘর ও শিল্পকারখানা করতে কাউকে দেওয়া হবে না। শিল্প কারখানার জন্য মিরসরাই অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হচ্ছে। যাদের জমি প্রয়োজন তারা সেখানে কারখানা করতে পারবেন। নতুন করে জমি কিনে বাড়ি না করে গ্রামেও বহুতল আবাসিক ভবন করা যেতে পারে। আমাদের সেদিকে নজর দিতে হবে। আগামীতে খাদ্য সংকট হবে। তাই প্রতিটি কৃষি জমিকে চাষের আওতায় আনতে হবে। প্রয়োজনে গবেষণা করে বের করতে হবে কোন জমিতে কি ফসল চাষাবাদ করা যায়। এসময় তিনি উপজেলার গ্রামীণ সড়কের সঠিক রক্ষণা বেক্ষণ ও কৃষি জমি রক্ষায় স্থানীয় জনপ্রতিনিধিদের সজাগ থাকার অনুরোধ করেন।’
সভায় উপজেলার ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টারের উদ্যোগে ও ইউনিয়ন পরিষদের অর্থায়নে আলোকিত জোরারগঞ্জ প্রকল্প উদ্বোধন করা হয়। ঈদ উপলক্ষে প্রাথমিক ভাবে ৯টি ওয়ার্ডে ৪৫টি সোলার স্ট্রিট লাইট লাগানো হয়। পরবর্তীতে প্রতিটি ওয়ার্ডের রাস্তায় স্ট্রিট লাগানো হবে বলে জানান জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নুর হোসেন মামুন, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, মঘাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আবু সুফিয়ান বিপ্লব সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...