রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে মাস্ক ব্যবহার না করায় ১৬জন কে জরিমানা

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহার না করে বাজারে ঘোরাফেরা করার অপরাধে মিরসরাইয়ে ১৬জনকে অর্থ দন্ড দেওয়া হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে মিরসরাই পৌর সদরে ও মঙ্গলবার বিকেলে জোরারগঞ্জ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে এ সাজা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুবল চাকমা।
জানা গেছে, করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহারে জনগণকে সচেতন করা ও না পড়লে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দেওয়ার বিষয়ে গত ৯ নভেম্বর উপজেলা প্রশাসন সিদ্ধান্ত নেয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুবল চাকমা বলেন, মাস্ক ব্যবহারে জনগণকে সচেতন করার জন্য উপজেলা প্রশাসন থেকে মাইকিং, মতবিনিময় সভা সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। মাস্ক ব্যবহার না করে বাজারে ঘোরাফেরা করার অপরাধে গত মঙ্গলবার উপজেলার জোরারগঞ্জ বাজারে ৮জনকে ৪ হাজার টাকা ও বুধবার মিরসরাই পৌর বাজারে ৮ জনকে ৫ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে। জনগণকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করার জন্য মোবাইল কোর্ট নিয়মিত চলবে বলে জানান তিনি।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...