শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা উদযাপন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে স্বাধীণতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ৭দিনব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা সম্পন্ন হয়েছে। বুধবার (২৩ মার্চ) মেলার শেষ দিন শ্রেষ্ঠ সেবাদানকারী প্রতিষ্ঠানদের মাঝে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভ‚মি) এসএমএন জামিউল হিকমা, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন চৌধুরী, নুর হোসেন, মো. শফি প্রমুখ।
মেলায় সরকারী ও বেসরকারী ২৮টি প্রতিষ্ঠান অংশ নিয়ে বিভিন্ন সেবা দেয়। মেলার শেষ দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে প্রথম স্থান, যৌথভাবে দ্বিতীয় স্থানে মিরসরাই প্রেস ক্লাব ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যৌথভাবে তৃতীয় স্থানে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ মিরসরাই জোনাল অফিস ও জোরারগঞ্জ থানার নাম ঘোষণা করা হয়। এসময় অতিথিবৃন্দ প্রতিষ্ঠান প্রধানদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, ‘স্বাধীণতার পরবর্তীতে স্বাধীণতা বিরোধী অপশক্তি বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করে স্বাধীণতার স্বপ্ন বাস্তবায়নের পথে দেশকে পিছিয়ে দিয়েছিলো। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণ করেছে। আবার শুরু হয়েছে অপশক্তির চক্রান্ত। এজন্য আগামী দিনে মুক্তিযুদ্ধের স্বপক্ষে উন্নয়নের অগ্রযাত্রায় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে একসাথে মিলেমিশে কাজ করতে হবে।’

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...