শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে উপজেলা চত্ত¡রে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে, রচনা প্রতিযোগীতা, আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের পর ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এরপর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, মিরসরাই ও জোরাগঞ্জ থানা, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা বিএনপি, মিরসরাই পৌরসভা, মিরসরাই প্রেসক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড় সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি জানান।


দুপুর ১২টায় উপজেলা সম্মেলন কক্ষে ৬৬ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বির্নিমাণে মুক্তিযুদ্ধের চেতনা ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার শীর্ষক আলোচনা ও সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন। এসময় বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহমদ, মিরসরাই পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন, কাটাছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ফারুক হোসাইন, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল হাসিম, সহকারী কমান্ডার কামাল পাশা। এসময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সহকারী কমান্ডারদের হাতে জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড দেওয়ার মাধ্যমে উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামণ্যচিত্র প্রদর্শনী করা হয়।
এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্ব স্ব উদ্যোগে বিজয় দিবস পালন করা হয়েছে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...