শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে যুবলীগ নেতা মিটুর উগ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি আশরাফুল কামাল মিটুর ব্যক্তিগত অর্থায়নে ১ হাজার দুস্থ, অসহায়, খেটে খাওয়া মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে উপজেলার ওয়াহেদপুরে তার রাজনৈতিক কার্যালয়ে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে ইউনিয়নের ৯নং ওয়ার্ডের অসহায় অস্বচ্ছল মানুষের বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী পৌছে দেয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ওয়াহেদপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আলমগীর হোসাইন, ইউপি সদস্য আশরাফ উদ্দিন চৌধুরী, নিজামপুর কলেজ ছাত্রলীগ নেতা শরীফ সবুজ, এমরান হোসাইন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ছোলা ২ কেজি আলু ২ কেজি, চিনি ১ কেজি, মুড়ি ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, খেজুর ৫০০ গ্রাম।

ইফতার সামগ্রী বিতরণ কালে যুবলীগ নেতা আশরাফুল কামাল মিটু বলেন, আমাদের প্রিয় নেতা সাবেক সফল মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও আগামীর এমপি মাহবুব রহমান রুহেল ভাইয়ের অনুপ্রেরণায় ওয়াহেদপুর ইউনিয়নের অসহায়, হতদরিদ্র এক হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছি। আমার পক্ষ থেকে আগামীতেও অসহায়দের সহযোগিতা করে যাব ইনশাআল্লাহ।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...