রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে অপরাজিতা নারীদের মতবিনিময় সভা

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে অপরাজিতা নারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই উপজেলায় নারী নেতৃত্ব ও নারী ক্ষমতায়ন নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে কাজ করছে খান ফাউন্ডেশন। তারই ধারাবাহিকতায় অপরাজিতা নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন ও রাজনৈতিক দলে নারীদের অন্তর্ভুক্ত করণে কাজ করছে সংগঠনটি। শনিবার (১৯ জুন) উপজেলার ৪ নং ধুম ইউনিয়ন পরিষদে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের কো-অর্ডিনেটর মোহাম্মদ ফারুক মিয়ার সঞ্চালনায় ও জেলা প্রকল্প অফিসার রেহানা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূঁইয়া।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর ভূঁইয়া বলেন, অপরাজিতা নারীদের আগামীতে উপজেলা মহিলা আওয়ামী লীগের বিভিন্ন কমিটিতে অন্তর্ভুক্ত করতে তিনি সর্বাত্মক সাহায্য সহযোগিতা করবেন এবং নারী নেতৃত্ব নিয়ে কাজ করার জন্য খান ফাউন্ডেশন কে ধন্যবাদ জানান তিনি।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...