শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে রাতের আঁধারে গাছ চুরির ঘটনায় আটক ২

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার জোরারগঞ্জে সড়কের ধারে রাতের আঁধারে গাছ চুরির ঘটনায় দুইজন আটক হয়েছেন। গাছ কাটার ঘটনায় গত ৫ জুলাই মিরসরাই উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা মোঃ এরফান উদ্দিন বাদী হয়ে জোরারগঞ্জ থানায় ৫জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় গত গতকাল রাতে গাছ চুরির ঘটনায় জোরারগঞ্জ ইউনিয়নের পশ্চিম সোনাপাহাড় গ্রামের জয়নাল আবেদীনের দুই পুত্র সুজন ও সবুজকে গ্রেফতার করে জোরারগঞ্জ থানা পুলিশ।

জানা গেছে, গত এক বছর ধরে জোরারগঞ্জ মুহুরী প্রজেক্ট সড়ক, বাংলা বাজার সড়কের ধারে সরকারি বনায়নের আওতাধীন গাছ গুলো কেটে বিক্রি করতো ১ টি চক্র। সংঘবদ্ধ এই চক্রটি গাছ কেটে সাবাড় করে দিচ্ছে জোরারগঞ্জ এলাকার জোরারগঞ্জ থেকে বাংলাবাজার সড়কের দেওয়ানপুর গ্রামের অংশে, জোরারগঞ্জ থেকে মুহুরী প্রজেক্ট সড়কের নন্দনপুর অংশে, ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহা সড়কের চৈতণ্যের হাট থেকে বারইয়ারহাটের অংশের প্রায় দুই শতাধিক গাছ। এসব গাছ কেটে আবার কাদামাটি বা আবর্জনা দিয়ে ঢেকে দেওয়া হতো গুঁড়িগুলো। স্থানীয় একটি প্রভাবশালীদের ছত্রছায়ায় থেকে এসব গাছগুলো কাটার অভিযোগ এলাকাবাসীর।

এই ব্যাপারে জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ আজিজুল ইসলাম জানান, সড়কের গাছ চুরির ঘটনায় ২জনকে আটক করে কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়া অন্য আসামীদেরও আটক করার চেষ্টা চলছে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...