শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে রোহিঙ্গা নাগরিকসহ দুই মাদক কারবারি গ্রেফতার

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি :::
মিরসরাইয়ে পৃথক অভিযানে রোহিঙ্গা নাগরিকসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২ এপ্রিল) রাত সাড়ে ১১ টায় উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, কক্সবাজার জেলার উখিয়া থানার কুতপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ সুলতানের পুত্র আবু বক্কর (৩৪)। এইসয় তার কাছ থেকে ১ হাজার ৪ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়। বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার হোগলপাতী এলাকার মো. হারুন শেখের পুত্র ফেরদাউস শেখ (২৬)। তার কাছ থেকে ৬ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, রবিবার রাত সাড়ে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট বাজার এলাকায় পৃথক অভিযান চালায় পুলিশের দুটি টিম। অভিযানে লক্ষীপুর গামী শাহী পরিবহরে একটি যাত্রীবাহী বাস (ঢাকা-মেট্টো-ব-১৫-২১৮৯) হতে ১৪’শ পিস ইয়াবাসহ রোহিঙ্গা নাগরিক আবু বক্কর (৩৪) ও অপর একটি অভিযানে ঢাকাগামী বিআরটিসি পরিবহনের একটি যাত্রী বাহীবাস (ঢাকা-মেট্টো-ব-১৫-৬০২০) ৬০০পিস ইয়াবাসহ ফেরদাউস শেখ (২৬) কে গ্রেফতার করা হয়। এই ঘটনায় তাদের বিরুদ্ধে মিরসরাই থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
ওসি আরও বলেন, সোমবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫ লক্ষ ২৫ হাজার টাকা।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...