শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের ডিটিই ক্যাম্প, ত্রাণ বিতরণ ও তাল গাছ রোপন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ত্রাণ বিতরণ ও তাল গাছ রোপন করেছে লায়ন্স ক্লাব। শনিবার (৯ অক্টোবর) সকাল ৮ ঘটিকা থেকে উপজেলার নয়দুয়ারিয়া দিঘীর পাড়ের লায়ন্স ক্লাব চিটাগাং মিরসরাই ও খুলশীর আয়োজনে ১ হাজার ৪৯ জন রোগীর বিনামূল্যে চোখের পরীক্ষা করা হয়। এতে ২৫৮ জন রোগীকে অপারেশনের জন্য নির্বাচিত করা হয়।
সকাল সাড়ে ১১ টায় উপজেলার খইয়াছড়া উচ্চ বিদ্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩’শ ৫০ পরিবারের মাঝে লায়ন্স জেলা ৩১৫ বি৪ বাংলাদেশ এর উদ্যোগে এলসিআইএফ গ্র্যান্ট (২০২১-২০২২) ত্রাণ বিতরণ করা হয়। লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম মিরসরাইয়ের সেক্রেটারী লায়ন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেলের উপস্থাপনায় উক্ত কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন লায়ন জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ এমজেএফ। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন ২য় ভাইস জেলা গভর্নর লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী এমজেএফ, কেবিনেট সেক্রেটারী লায়ন আশরাফুল আলম আরজু এমজেএফ এবং ত্রাণ বিতরণ কমিটির চেয়ারম্যান লায়ন গোলাম মহিউদ্দিন বাবুল। এতে আরো বক্তব্য প্রদান করেন জিএলটি কো-অর্ডিনেটর লায়ন ওসমান গনি, লায়ন ওয়াহিদা জেসমিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, লায়ন তাহের আহমদ, লায়ন ইউসুফ চৌধুরী, লায়ন মিনহাজ উদ্দিন চৌধুরী এবং লায়ন মো. আসলাম।
এসময় উপস্থিত ছিলেন পিডিজি লায়ন এম এ মালেক, পিডিজি লায়ন রুপম কিশোর বড়ুয়া, পিডিজি লায়ন কামরুন মালেক, আরসি মোহাম্মদ আলী, আরসি ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, আরসি আকবর আলী চৌধুরী, আরসি এডভোকেট নুরুল ইসলাম, আরসি কোহিনূর কামাল, আরসি শওকতুল ইসলাম, আরসি হারুন ইউসুফ, আরসি ডক্টর কামাল উদ্দিন, আরসি তারেক কামাল, জেডসি এজেএম সাইফুল ইসলাম টুটুল, ইলিয়াস সিরাজী, আব্দুল মন্নান, হাসান আকবর, হাসান মাহমুদ, আরিফুর রহমান, এম এইস রানা, মাঈন উদ্দিন, কামরুল আলম, কামাল উদ্দিন, আরশাদুল রহমান, কামরুল ইসলাম, ওয়াহেদ উল্লা, নুর নবী পাটোয়ারী, মাইন উদ্দিন জিলাল, পারভীন মাহমুদ, রাশেদা আক্তার মুন্নি, জহির উদ্দিন, সরোয়ার লাভলু, জাহান আরা বেগম প্রমুখ। ত্রাণ বিতরণ কর্মসূচীর যৌথ আয়োজক লায়ন্স ক্লাব অব চিটাগং মিরসরাই, চিটাগং খুলশী এবং শৈবাল।
এরপর লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাই ও গবেষণা প্রতিষ্ঠান নয়াদালানের উদ্যোগে তালের গাছ রোপন করা হয়। অতিথিরা খইয়াছড়া উচ্চ বিদ্যালয়, অপকা অটিজম সেন্টার, বজলুস সোবহান উচ্চ বিদ্যালয় এবং নয়দুয়ারিয়ার তালের চারা রোপন করেন। উক্ত কর্মসূচীগুলোতে সার্বিক সহযোগিতায় ছিল লিও ক্লাব অব চট্টগ্রাম মিরসরাই, খুলশী, খুলশী ব্লু, হিল ভিউ।
উল্লেখ্য, লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাইয়ের ২০২১-২০২২ সেবাবর্ষের অক্টোবর সার্ভিস একটিভিটি হিসেবে বিনামূল্যে ডিটিই ক্যাম্প, রক্তের গ্রুপ নির্ধারণ, চক্ষু পরীক্ষা, ত্রাণ বিতরণ, তাল গাছের চারা রোপন, মাস্ক বিতরণসহ নানাবিধ কর্মসূচী হাতে নেয়া হয়েছে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...