শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে লেগুনার পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা দুই ব্যক্তির মৃত্যু, আহত ৪

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নিজামপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত ৪জন। বৃহস্পতিবার সকাল ১০টার নাগাদ চট্টগ্রামুখী একটি যাত্রীবাহী লেগুনাকে পেছন দিক থেকে দ্রুতগামী কাভার্ডভ্যান ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। বেলা ১২টার নাগাদ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ জন মারা যান।

নিহতরা হলেন, মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ইছামতি গ্রামের মরহুম নরুল ইসলামের ছেলে মোহাম্মদ শাহজাহান (৬০), একই ইউনিয়নের গাছবাড়ীয়া গ্রামের সফিউল আলমের ছেলে শামসুদ্দীন দিদার (৫০)। আহদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তারা হলেন ওয়াহেদপুর ইউনিয়নের আনোয়ার হোসেন ও উপজেলার মিঠানালা ইউনিয়নের পশ্চিম মিঠানালা গ্রামের আব্দুল মান্নান।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্র থেকে ২শ মিটার দক্ষিণে চট্টগ্রামুখী লেনে একটি যাত্রীবাহী লেগুনা পরিবহণকে পেছন দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। এতে এক পথচারীসহ ৬জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় পথচারী শাহজাহান ও যাত্রী দিদার মারা যান। আহত ৪জন চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব শাহা বৃহস্পতিবার বিকাল ৪টার পর বলেন, ‘দুর্ঘটনায় দিদার ও শাহজাহান নামে দুই ব্যক্তি চমেক হাসপাতালে মারা গেছেন। মামলা করবে কি না এ বিষয়ে আমরা নিহতদের স্বজনদের সাথে কথা বলছি।’

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...