রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে শতবর্ষী ইব্রাহিম খাঁ জামে মসজিদের পুনঃনির্মানের উদ্বোধন

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিনিধি
মিরসরাই উপজেলার প্রাচীন নিদর্শন শতবর্ষ আগের ঐতিহ্যবাহী ইব্রাহিম খাঁ জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
জানা গেছে, মিরসরাই উপজেলার ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ডে উত্তর পরাগলপুর গ্রামে ১শত ৬বছর আগের ঐতিহ্যবাহী ১৯১৫ সালে প্রতিষ্ঠিত জীর্ণশীর্ণ মসজিদ যুগোপযোগী আধুনিক স্থাপত্যে নির্মানের লক্ষে রবিবার (২১ মার্চ) বিকাল ৩টায় মসজিদ প্রাঙ্গনে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নুরুল আহসান আবছারের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মকসুদ আহমেদ চৌধুরী, করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, মিরসরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব এমরান উদ্দিন, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন ইমন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ আবু তাহের ।
ইব্রাহীম খাঁ মসজিদের বংশপরম্পরায় বর্তমান মোতওয়াল্লী মোহাম্মদ উল্যাহ খাঁ ও বাংলা পিডিয়া তথ্য সূত্রে জানা যায়, এই অঞ্চলে মোঘল আমলে আলাউদ্দীন হোসেন শাহ্ ১৫১২ খ্রিস্টাব্দে চট্টগ্রাম দখল করে পরাগল খাঁ কে লস্কর পদে (সেনাপতি) নিয়োগ করেন। চট্টগ্রামের অধীনস্থ জোরারগঞ্জ এলাকায় পরাগল খাঁ বসবাস করতেন। এখানে ‘পরাগলপুর’ গ্রামটি তাঁর নামে পরিচিত। তাঁর বংশধররা এখনও সেখানে বসবাস করছেন। পরাগল খান ছিলেন একজন বিশ্বস্ত ও সফল সেনাপতি। তিনি মগদের সঙ্গে যুদ্ধ করে চট্টগ্রাম উদ্ধার করেন এবং সম্ভবত এতেই খুশি হয়ে হোসেন শাহ তাঁকে চট্টগ্রামের শাসনকর্তা নিয়োগ করেন। পরাগল খাঁ ২৫০বছর আগে সর্বপ্রথম এই গ্রামে জরিপ মোহাম্মদ চৌধুরী জামে-মসজিদ স্থাপন করেন। পরবর্তীতে তারই বংশধর ইব্রাহীম খাঁ ১৯১৫সালে ইব্রাহীম খাঁ মসজিদ প্রতিষ্ঠা করেন।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...