শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে উপজেলা পরিষদের রাজস্ব তাহবিলের অর্থায়নে সেলাই মেশিন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) জেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকার্তা হুমায়ুন কবির খান এর সঞ্চলনায় অনুষ্ঠানে সেলাই মেশিন ও ক্রীড়া সামগ্রী বিতরণের পাশাপাশি জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে মিরসরাইয়ের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে উপজেলার করেরহাট উচ্চ বিদ্যালয়, ধুমঘাট হাজী চাঁনমিয়া উচ্চ বিদ্যালয়, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়, মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ, ওসমানপুর উচ্চ বিদ্যালয়, আবুরহাট উচ্চ বিদ্যালয়, বামনসুন্দর উচ্চ বিদ্যালয়, দূর্গাপুর নগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয়, মিঠাছড়া উচ্চ বিদ্যালয়, মলিয়াইশ উচ্চ বিদ্যালয়, নুরুল আবছার চৌধুরী উচ্চ বিদ্যালয়, খৈয়াছড়া উচ্চ বিদ্যালয়, পশ্চিম মায়ানী আদর্শ উচ্চ বিদ্যালয়, কমরআলী উচ্চ বিদ্যালয়, সরকারহাট এন.আর. উচ্চ বিদ্যালয়, সাহেরখালী উচ্চ বিদ্যালয়ের প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবার মোঃ মাহফুজ উদ্দিন, মোঃ মামুন উদ্দিন, মো: ফরিদ উদ্দিন, অহিদুন নবী, হাবাধন, আলেয়া, বেলাল মোট ৭ জনকে ২বান্ডিল করে টিন ও ৬ হাজার টাকা করে গৃহনির্মাণের মঞ্জুরী, সেলাই মেশিন তুলে দেন অতিথিবৃন্দ। এসময় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শিক্ষক সহ বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আলা উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...