শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ‘শেষ বিদায়ের বন্ধু’র অক্সিজেন সেবা উদ্বোধন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
করোনাকালীন সময়ে আত্মমানবতার সেবায় মৃত মানুষের দাফন কাফনের কাজে নিয়োজিত সংগঠন ‘শেষ বিদায়ের বন্ধু’র চলমান দাফন কাফন ও এ্যাম্বুলেন্স সেবার পাশাপাশি অক্সিজেন সেবা উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংগঠনের প্রধান কার্যালয় প্রাঙ্গনে অক্সিজেন সেবা উদ্বোধন এবং করোনায় মৃত ও নারায়ণগঞ্জে নিহত মুসল্লিদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অক্সিজেন সেবার উদ্বোধন করেন মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার সামছুদ্দিন ছালেহ্ আহম্মদ চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন।
সংগঠনের প্রতিষ্ঠাতা প্রধান সমন্বয়ক সাংবাদিক নুরুল আলমের সভাপতিত্বে এবং সমন্বয়ক মোঃ নিজাম উদ্দিন ও ইঞ্জিনিয়ার আরশাফ উদ্দিনের যৌথ সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া। এসময় বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌরসভার মেয়র মোঃ নিজাম উদ্দিন, মিরসরাই থানার অফিসার ইনচার্জ ওসি মজিবুর রহমান পিপিএম, ১নং করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন। এসময় উপস্থিত ছিলেন শেফা ইনসান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এস এ ফারুক, শেষ বিদায়ের বন্ধু সংগঠনের সমন্বয়ক হাফেজ মাওলনা শোয়াইব, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কামরুল আহসান হাবিব, যুগ্ম সম্পাদক এম সাইফুল্লাহ দিদার, এরদাদুল হক ভুট্টু, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদ আহমেদ আরজু, সাবেক ছাত্রনেতা ইব্রাহিম খলিল ভূঁইয়া, শেষ বিদায়ের বন্ধু সংগঠনের সর্বোচ্চ সমন্বয় পরিষদের সদস্য এজেডএম সাইফুল ইসলাম টুটুল, সদস্য কমিশনার জহির উদ্দিন, সদস্য মোঃ আনিস, ইসমাইল ও শেষ বিদায়ের বন্ধু সংগঠনের বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তির দাফনে আত্মীয়-স্বজন এগিয়ে না এলেও ‘শেষ বিদায়ের বন্ধ’ু প্রকৃত বন্ধু হয়ে পাশে দাঁড়িয়েছিলো। সংগঠনের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তির লাশ দাফন করেছে। দেশ-বিদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অর্থায়নে সংগঠনের নিজস্ব এ্যাম্বুলেন্স, অফিস, কবরস্থান হয়েছে। ভবিষ্যতে স্বচ্ছতার ভিত্তিতে সংগঠনের সকল সামাজিক কর্মকান্ড পরিচালিত হবে বলে আমি আশা করি। মানবতার এমন সেবার জন্য তিনি সংগঠনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। আলোচনা সভা শেষে করোনায় মৃত ও নারায়ণগঞ্জে নিহত মুসল্লিদের জন্য দোয়া-মোনাজাত করা হয়।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...