শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে সফল মৎস্য চাষীর পুরস্কার পেয়েছেন এরাদুল হক ভুট্টু

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই শ্লোগান ধারণ করে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষ্যে মিরসরাই উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে সফল মৎস্য চাষীর সম্মাননা প্রদান করা হয়েছে। মিরসরাই উপজেলায় গুণগত মানের কার্প জাতীয় মিশ্র মাছ উৎপাদনে সফল মৎস্য চাষী নির্বাচিত হয়েছেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এরাদুল হক নিজামী ভুট্টু। রবিবার (২৪ জুলাই) ভুট্টুর হাতে সনদ ও সম্মাননা স্মারক তুলে দেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার নাসিম আল মাহমুদ সহ অতিথিবৃন্দ। এরাদুল হক ভুট্টু উত্তর চট্টগ্রামের মৎস্য জোন খ্যাত মিরসরাইয়ের মুহুরী প্রজেক্টে দীর্ঘদিন ধরে মৎস্য চাষের সাথে সম্প্রক্ত রয়েছেন। এরাদুল হক ভুট্টু উপজেলার ৮নং দূর্গাপুর ইউনিয়নের জনার্দ্দনপুর গ্রামের মরহুম হাজী আব্দুল মান্নানের পুত্র।

এরাদুল হক ভুট্টুর ভাতিজা আসিফ নিজামী সৈকত জানান, আমার চাচা ১৯৯৫ সালে ছাত্র থাকা অবস্থায় স্বল্প পরিসরে পারিবারিকভাবে মাছ চাষ শুরু করেন। ২০০০ সালে এসে মাছ চাষের পরিসর কিছুটা বড় করেন। পরে ২০০৮ সালে তিনি এটাকে পেশা হিসেবে নিয়ে বৃহৎ ও ব্যবসায়ী হিসেবে মাছ চাষ শুরু করেন। সী শোর নামে একটি ফিসিং প্রতিষ্ঠান রয়েছে। বর্তমানে উনি ১২০ একর প্রকল্পে মাছ চাষ করছেন। এসব প্রকল্প থেকে থেকে তিনি বছরে প্রায় ১০ কোটি টাকার মাছ বিক্রি করে থাকেন। ভবিষ্যতে চাষের পরিধি আরো বাড়বে বলে জানান তিনি।

মিরসরাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ বলেন, এরাদুল হক ভুট্টু একজন সফল মৎস্য চাষী। তিনি মাছ চাষ করে দেশের অর্থনীতি ও আমিষের চাহিদা পূরণে অবদান রাখায় তাকে সফল মৎস্য চাষীর পুরস্কার দেওয়া হয়েছে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...